Home » তিন দিনেই ৫০ কোটি পার করল দৃশ্যম

তিন দিনেই ৫০ কোটি পার করল দৃশ্যম

সময় কলকাতা ডেস্কঃ ১৮ নভেম্বর সিলভার স্ক্রিনে মুক্তি পেয়েছে অজয় দেবগন, তব্বু অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘দৃশ্যম টু’। আর মুক্তির পরই এই ছবি দর্শকদের ব্যাপক মন কেড়েছে। ভারতীয় বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, ‘দৃশ্যম ২’ শনিবারই ২১.৫৯ কোটি টাকার ব্যবসা করেছে। আর রবিবার এই ছবির বক্স অফিসে মোট কালেকশন শনিবারের তুলনায় ৩০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ রবিবার প্রায় ২৭ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি।
শুরু থেকেই ‘দৃশ্যম টু’ নিয়ে দর্শকের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে ছিল। ‘দৃশ্যম ২’ মুক্তির পরই প্রথম তিন দিনে মোট ৫০ কোটি টাকারও বেশি ব্যবসা করে ফেলেছে। এমনকী প্রথম দিনেই ভুলভুলাইয়া ২-কে টেক্কা দিয়েছে দৃশ্যম ২। জানা গিয়েছে,ভারত জুড়ে মোট ৩৩০২ টি স্ক্রিনে মুক্তি পেয়েছে অভিষেক পাঠাক পরিচালিত দৃশ্যম ২।
দৃশ্যম টু নিয়ে দর্শকের মধ্যে ছবি দেখার যে উৎসাহ তার পারদ ক্রমশ চড়ছিল। ইতিমধ্যেই ছবিটি যে দর্শকদের ব্যাপক মন কেড়েছে,তা আর বলার অপেক্ষা রাখে না। যদিও ছবিটি মুক্তির দু’দিন আগে থেকেই সিনেমার অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গিয়েছিল। সূত্রের খবর, মোট ১.৬৮ কোটি টাকার অগ্রিম বুকিং হয়েছিল।
কিছুদিন আগেই ছবির তারকাদের ফার্স্ট লুকও সামনে এসেছে। সম্প্রতি নেট দুনিয়ায় ব্যাপক নজর কেড়েছেন দৃশ্যম-এর নায়িকা শ্রীয়া সরেন। অভিনেত্রীর লেটেস্ট ফটোশ্যুটে ঘুম উড়েছে নেটিজেনদের। কালো পোশাকে একেবারে লাস্যময়ী শ্রিয়া। কমেন্ট বক্স একদিকে যেমন অভিনেত্রীর লুকের তারিফ করেছেন নেটিজেনরা তেমনই একাংশ আবার তাঁর বোল্ড ফটেশ্যুটের জন্য কটাক্ষও করেছেন।


কিছুদিন আগেই অভিনেতা অজয় দেবগন ‘দৃশ্যম টু’-এর টিজার শেয়ার করে লিখেছিলেন, ‘২ আর ৩ অক্টোবর কী হয়েছিল মনে আছে তো? বিজয় সালগাওকর ফিরছে তার পরিবারকে নিয়ে।এর আগে ২০১৫ সালে মুক্তি পায় ‘দৃশ্যম’। সে সময় দর্শকদের বেশ নজর কেড়েছিল এই ছবির প্রথম ভাগ। ‘দৃশ্যম ২’ ছবিতে রয়েছে অজয় দেবগণ, অক্ষয় খান্না, তব্বু, শ্রিয়া শরন, রজত কপূর ও ইশিতা দত্ত। এই ছবিতে অজয় দেবগণকে ফের বিজয় সালগাওকরের চরিত্রে দেখা যাবে। এর আগে ‘দৃশ্যম’ ছবিটি দর্শকদের কাছে ব্যাপকভাবে জনপ্রিয় হয়। তাই এবার ‘দৃশ্যম টু’ –এর সিক্যুয়েলকে ঘিরেও দর্শকদের প্রত্যাশা তুঙ্গে ছিল। যদিও এর আগে সোশ্যাল মিডিয়ায় অজয় দেবগনের টিজার শেয়ার করার পরই নেটিজেনরা নানা কমেন্টে ভরিয়ে দিয়েছিল। কমেন্টে তাদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মত।

About Post Author