সময় কলকাতা ডেস্কঃ ঠান্ডা পানীয়ের কারখানায় অ্যামোনিয়া গ্যাসের সিলিন্ডার লিক করার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার কামালগাজিতে। ঘটনার জেরে ওই এলাকায় ছড়িয়ে পড়ে অ্যামোনিয়া গ্যাসের গন্ধ। ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় নরেন্দ্রপুর থানার পুলিশ ও দমকল বাহিনী। এদিকে, অ্যামোনিয়া গ্যাসের তীব্রতায় অসুস্থ হয়ে পড়েছেন ২ দমকলকর্মী সহ কারখানার ৪ কর্মী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,কামালগাজির কন্দর্পপুর এলাকার ওই ঠান্ডা পানীয়ের কারখানায় সোমবার সন্ধ্যায় গ্যাস লিক করে। সে সময় কারখানায় বেশ কয়েকজন কর্মী কাজ করছিলেন। তীব্র ঝাঁঝালো অ্যামোনিয়া গ্যাসের কারণে কর্মরত বেশ কয়েকজন কর্মী অসুস্থ হয়ে পড়েন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই বাকিরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। বেজে ওঠে সাইরেন। কারখানা থেকে সব কর্মীকে বের করে দেওয়া হয়। অন্যদিকে ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি স্থানীয়রা খবর দেন নরেন্দ্রপুর থানায় এবং দমকলে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন । যে জায়গাটি থেকে গ্যাস বেরচ্ছিল, সেটিকে চিহ্নিত করল জল স্প্রে করা হয়। দমকলের ঘণ্টাখানেকের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান