সময় কলকাতা ডেস্কঃ আজ ২৩ নভেম্বর ,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ৩২৭ তম দিন। আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৯১৯ – দিল্লীতে প্রথম নিখিল ভারত খিলাফত সম্মেলন অনুষ্ঠিত হয়।
১৯২২ – রাজদ্রোহের অভিযোগে কবি কাজী নজরুল ইসলাম গ্রেফতার হন এবং সরকার কর্তৃক তার বই নিষিদ্ধ ঘোষণা করা হয়।
১৯৩৬ – লাইফ ম্যাগাজিনের প্রথম সংখ্যা প্রকাশিত হয়।
১৯৬৪ – ব্রিটেনে সর্বপ্রথম বাণিজ্যিক বেতার কেন্দ্র চালু হয়।
১৯৯৭ – ভারতে সরকারি সম্প্রচার সংস্থা প্রসার ভারতী গঠিত হয়।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৯৭ – নীরদচন্দ্র চৌধুরী, তৎকালীন ব্রিটিশ ভারতের অবিভক্ত বাংলা (বর্তমান বাংলাদেশের) কিশোরগঞ্জ জেলার কটিয়াদী। খ্যাতনামা ও জনপ্রিয় বাঙালি লেখক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯০৭ -বৈদ্যনাথ ভট্টাচার্য, যিনি বাণীকুমার নামেই পরিচিত বিশিষ্ট ভারতীয় বাঙালি বেতার সম্প্রচারক, গীতিকার, প্রযোজক ও নাট্য পরিচালক এদিন জন্মান।
১৯০৭- প্রখ্যাত ভারতীয় বাঙালি রাজনীতিবিদ, ইতিহাসবিদ ও শিক্ষাবিদ হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের জন্মদিন আজ।
১৯২৬ – সত্য সাঁই বাবা ,ভারতীয় হিন্দু ধর্মগুরু, আধ্যাত্মিক ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ এদিন জন্মান।
১৯৩০ – গীতা দত্ত, একজন বাঙালি সঙ্গীতশিল্পী আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৫০ – বাঙালি লেখক,ইতিহাসবেত্তা ও ভারততত্ববিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ীর জন্মদিন আজ।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৮৮৩ – প্যারীচাঁদ মিত্র, বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক, ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর আজকের দিনে প্রয়াত হন।
১৯৩৭ – জগদীশ চন্দ্র বসু বাঙালি বিজ্ঞানীর প্রয়াণ দিবস আজ।
১৯৮৭ – রাজেন তরফদার বাংলা চলচ্চিত্রের বিশিষ্ট পরিচালক, শিল্পনির্দেশক চিত্রনাট্যকার এদিন প্রয়াত হন।
২০০৩ – দিলীপকুমার বিশ্বাস প্রাচীন ভারতীয় ইতিহাসের একজন দিকপাল ঐতিহাসিক আজকের দিনে প্রয়াত হন।
২০০৬ – বাংলা প্যারোডি গানের রচনাকার ও গায়ক মিন্টু দাশগুপ্ত-র প্রয়াণ দিবস আজ।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি