Home » ফের বন্দুকবাজের হামলা মার্কিন যুক্তরাষ্ট্রে

ফের বন্দুকবাজের হামলা মার্কিন যুক্তরাষ্ট্রে

সময় কলকাতা ডেস্কঃ ফের বন্দুকবাজের হামলায় রক্তাক্ত আমেরিকা। সূত্রের খবর,মঙ্গলবার ভর্জিনিয়ায় ওয়ালমার্টের স্টোরে ঢুকে এক বন্দুকবাজ এলোপাথাড়ি গুলি চালায়। মার্কিন পুলিশের তরফে জানা গিয়েছে,ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। গুলিবিদ্ধ হয়েছেন আরও বেশ কয়েকজন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন প্রশাসন।

অন্যদিকে এই ঘটনার জেরে হামলাকারীরও মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে। তবে ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন নাকি পুলিশের গুলিতে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। এদিন ঠিক কি কারণেই এই হামলা চালানো হয়েছিল, ইতিমধ্যেই তা খতিয়ে দেখছেন মার্কিন গোয়েন্দারা। পাশাপাশি এই বন্দুকবাজের হামলার নেপথ্যে কোনও জঙ্গি সংগঠনের হাত রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

About Post Author