সময় কলকাতা ডেস্ক: আর কর্মী ছাঁটাই করা হবে না। তার পরিবর্তে, টুইটার সংস্থায় কর্মী নিয়োগ শুরু হবে বলে জানালেন এলন মাস্ক । টুইটারের ইঞ্জিনিয়ারিং এবং সেলস বিভাগে ইলন কর্মী নিয়োগের পরিকল্পনা করেছেন বলে সংবাদ সংস্থা সূত্রের খবর। সূত্রের খবর, টুইটারের কর্মীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন এলন। ওই বৈঠকে তিনি এই সিদ্ধান্ত জানিয়েছেন।
টুইটারে মালিকানা পাওয়ার পর থেকেই বারবার সংস্থার অভ্যন্তরীণ পরিবর্তন ঘটিয়ে চলেছেন। গত কয়েক সপ্তাহের মধ্যেই টুইটার সংস্থার দুই-তৃতীয়াংশ কর্মী ছাঁটাই করেন তিনি। এরপর ক্ষোভপ্রকাশ করেছিলেন সংস্থার কর্মীরা। তবে এবার নতুন করে কর্মী নিয়োগের পথে হাঁটবেন টুইটারের নতুন মালিক বলেই খবর।

উল্লেখ্য, এবছর এপ্রিল মাসে প্রথম টুইটার কেনার আগ্রহ দেখান এলন মাস্ক। শেয়ার প্রতি ৫৪.২০ ডলারের প্রস্তাবও দিয়েছিলেন তিনি। সেইমতো চুক্তিও হয়। ৪ হাজার ৪০০ কোটি ডলারের বিনিময়ে টুইটার কেনার কথা হয়। কিন্তু শেষমেশ তা আর বাস্তবায়িত হয়নি। তারপরেই শুরু হয় আইনি লড়াই। এলন মাস্কের বিরুদ্ধে একটি মামলাও করে টুইটার। পাল্টা টুইটারকে কাঠগড়ায় তুলে আদালতেও যান মাস্ক। তবে এসবের মধ্যে আদালতের বাইরেই দু’পক্ষ সমঝোতা করে নেয় নিজেদের মধ্যে। এরপরই আগের দামেই টুইটার কিনে নেন এলন মাস্ক। ভারতীয় মুদ্রায় ৩ লক্ষ ৩৬ হাজার ৯১০ কোটি টাকার বিনিময়ে টুইটারের মালিকানা পান তিনি।


More Stories
স্পেনের সীমান্তে মরোক্কোর অনুপ্রবেশকারী ও অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুমিছিল অব্যাহত
বিশ্বকাপে ইতালির ট্র্যাজিক নায়ক ফ্রাঙ্কো বারেসি প্রয়াত
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা