Home » খান স্বাস্থ্যকর ওটস চাট, দেখে নিন রেসিপি 

খান স্বাস্থ্যকর ওটস চাট, দেখে নিন রেসিপি 

সময় কলকাতা ডেস্ক: খান স্বাস্থ্যকর ওটস চাট, দেখে নিন রেসিপি

উপকরণ

ওটস

কর্নফ্লেক্স,

সিদ্ধ কাবুলি ছোলা

সিদ্ধ আলু ছোট করে কাটা,

শশা কুচি

টমেটো কুচি

ক্যাপসিকাম,

লাল ও হলুদ বেলপেপার

আনারস

কাঁচা লঙ্ক

ধনেপাতা কুচি,

চিলি ফ্লেক্স

লেবুর রস

নুন স্বাদমতো

দই

তেতুলের ও গুঁড়ের টকমিষ্টি চাটনি

ধনেপাতার চাটনি।

পদ্ধতি

প্রথমে শুকনো খোলায় হাল্কা আঁচে ওটস ও কর্নফ্লেক্স ভেজে নিন। ভালোভাবে মুচমুচে করে ভাজুন। এবার একটা বাটিতে দই, নুন, চিলি ফ্লেক্স ভাল করে মিশিয়ে নিন। এর মধ্যে বাকি সমস্ত ফল ও সবজি মিশিয়ে নিন। কাবুলি চানা মিশিয়ে ২০ মিনিট রেখে দিন। পরিবেশনের সময় কর্নফ্লেক্স ও ওটস মিশিয়ে নেবেন। এরপর আলাদা আলাদা বাটিতে এই মিশ্রণ দিন। উপর থেকে ধনেপাতার চাটনি ও টকমিষ্টি চাটনি ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন এই মুখরোচক চাট।

About Post Author