সময় কলকাতা ডেস্ক: প্রয়াত অভিনেতা বিক্রম গোখলে। শনিবার পুণের হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা।
বেশ কয়েক দিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতা। ভেন্টিলেশনে ছিলেন তিনি। মাঝে অভিনেতার মৃত্যুর গুজব ছড়ায়। পরে হাসপাতাল ও অভিনেতার পরিবারের পক্ষ থেকে জানানো হয় বিক্রম গোখলে বেঁচে রয়েছেন। হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। অভিনেতার শারীরিক অবস্থার উন্নতি হওয়ারও খবর শোনা গিয়েছিল। তবে আজ না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা। তাঁর মৃত্যুতে বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া।
বর্ষীয়ান ও জনপ্রিয় অভিনেতা বিক্রম গোখলে।১৯৭৬ সালে মাত্র ২৬ বছর বয়সে বলিউডে পা রাখেন বিক্রম। ১৯৯৯ সালে, সঞ্জয় লীলা বনসালির ছবি ‘হাম দিল দে চুকে সানাম’-এ অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের বাবার ভূমিকায় অভিনয় করে দর্শকমহলে জনপ্রিয়তা পান অভিনেতা। ‘ভুল ভুলাইয়া’, ‘দিল সে’, ‘দে দানা দান’, ‘হিচকি’, ‘নিকাম্মা’, ‘মিশন মঙ্গলের’ মতো একাধিক বলিউডের হিট ছবিতে তাঁর অভিনয় উল্লেখযোগ্য। ২০১০ সালে জাতীয় পুরস্কার পান মারাঠি সিনেমা অনুমতির জন্য। তাঁকে শেষ দেখা গিয়েছে শিল্পা শেট্টির নিকাম্মা-তে।


More Stories
সোনার ছেলে শুটার ও কোচ যশপাল রানা প্রয়াত
প্রয়াত বিজেপির প্রাক্তন জেলা সভাপতি
চলে গেলেন বশির বদর