সময় কলকাতা ডেস্ক: ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অনুব্রত মণ্ডল। জামিনের আর্জি নিয়ে আগেই উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। এবার তাঁর বিরুদ্ধে দায়ের করা ইডির মামলার বিরোধিতা করে হাইকোর্টে গেলেন অনুব্রত। দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন তিনি । ২ ডিসেম্বর সেই মামলার শুনানি।
উল্লেখ্য, গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে আসানসোল সংশোধনাগারে যায় ইডির আধিকারিকরা।সেখান থেকে তাকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেয় ইডি। এবার তাঁকে দিল্লিতে নিয়ে যেতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই আবেদন জানিয়ে দিল্লির রাউস অ্যাভিনিউয়ের বিশেষ আদালতের দ্বারস্থ হয় ইডি। আর এই আবেদনের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে যান অনুব্রত।
উল্লেখ্য, গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরই অনুব্রতর সম্পত্তির খোঁজে তল্লাশি করতেই উঠে আসে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের নাম। তাঁর নামে একাধিক সম্পত্তি ও কোম্পানির হদিশ মেলে। এছাড়াও সামনে আসে বোলপুরে কোটি কোটি টাকার জমির পাশাপাশি তৃণমূল নেতার একাধিক রাইস মিলের একের পর এক বিস্ফোরক তথ্য । পেশায় একজন শিক্ষিকা হয়ে কি করে এত সম্পত্তির মালিক হলেন সুকন্যা, তা জানতেই ইতিমধ্যেই সুকন্যা মণ্ডলকে জেরা করেছে ইডি। এরপর এই মামলায় ইডির নজরে রয়েছেন অনুব্রত ঘনিষ্ঠ আরও বেশ কয়েকজন। তাদেরকেও জেরা করতে তলব করতে পারে ইডি, এমনটাই সূত্রের খবর। এখন দেখার সায়গলের পর অনুব্রতকেও কি দিল্লিতে নিয়ে যেতে পারবে ইডি, সেদিকেই নজর সকলের।


More Stories
বাড়ি রং করাও ধ*র্ষণ! ঋতব্রতকে নিয়ে ধর্ষ*কের নতুন সংজ্ঞা মদনের
পারিবারিক ত্রিকোণ প্রেমের সম্পর্কের জেরে স্ত্রীকে খু*ন করে আত্ম*ঘাতী স্বামী
অভিষেকের জন্য জেলে গিয়েছিলাম : অনুব্রত