সময় কলকাতা ডেস্ক: মিনাখাঁ ও কেশপুরে বিস্ফোরণের ঘটনায় তদন্তে কি এবার NIA? সেই সিদ্ধান্ত নেবে কেন্দ্র। এ বিষয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার মামলাটি প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে শুনানি হয়। সেখানেই এই নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ।
উল্লেখ্য, গত ১৬ নভেম্বর মিনাখাঁয় এবং পরদিন কেশপুরে বিস্ফোরণের ঘটনা ঘটে। মিনাখাঁয় বিস্ফোরণে মৃত্যু হয় এক নাবালিকার। যে ব্যক্তির বাড়িতে এই ঘটনা ঘটে তিনি এলাকায় তৃণমূল কর্মী বলেই পরিচিত। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছিল পুলিশ। ইতিমধ্যেই পুলিশ মূল অভিযুক্ত আবুল হোসেন গাইন ও তার ভাই আবুল সাত্তার গাইনকে গ্রেফতার করেছে। বর্তমানে তারা পুলিশি হেফাজতে রয়েছে। বসিরহাটের মিনাখাঁ থানার চাপালি গ্রাম পঞ্চায়েতের বকচোরা গ্রামের তৃণমূল নেতা আবুল হোসেন গায়েনের বাড়িতে গিয়েছিলেন তাঁর আট বছরের ভাগ্নি ঝুমা খাতুন। এরপরই মামা বাড়ির বিচুলির মধ্যে বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণের জেরে মাটিতে লুটিয়ে পড়ে ওই শিশু কন্যা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারনা, মজুত করা বোমা ফেটেই মৃত্যু শিশুকন্যার। সেই ঘটনায় এনআইএ-কে দেওয়ার দাবি ওঠে।
অন্যদিকে, ১৭ নভেম্বর কেশপুরে বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত হন এক তৃণমূল কর্মী। গুরুত্বের নিরিখে সেই মামলারও তদন্ত করুক এনআইএ, এমনই দাবি তোলা হয়েছিল।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি