সময় কলকাতা ডেস্ক: ফের রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং বহিষ্কৃত তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়ের জামিন খারিজ করল আদালত। পার্থ সহ সাতজনের আরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিলেন বিচারক। ফলে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ,সুবীরেশ,শান্তিপ্রসাদদের সেই জেলেই থাকতে হবে।
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হেফাজত থেকে পার্থকে হেফাজতে নিয়েছিল সিবিআই। এসএসসি গ্রুপ সি নিয়োগ মামলায় চার্জশিট পেশ করেছে সিবিআই। ওই চার্জশিটেই নাম রয়েছে এসপি সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা-সহ মোট ১৬ জনের। এর পাশাপাশি ওই চার্জশিটে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং এসপি সিনহাকে অন্যতম মাস্টারমাইন্ড হিসাবেও উল্লেখ করা হয়েছে।

গত ২৩ জুলাই নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্য়ায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছিল। অর্পিতার ফ্ল্যাটে নগদ কোটি কোটি টাকা উদ্ধার হওয়ার পরই গ্রেফতার করা হয় ওই দুজনকে। আপাতত জেলেই রয়েছেন অর্পিতা। সেই গ্রেফতারির ৫৮ দিনের মাথায় ব্যাঙ্কশাল আদালতে গুরুত্বপূর্ণ তথ্য সহ চার্জশিট পেশ করে ইডি।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি