Home » মার্কিন সেনেটে পাশ সমকামী বিয়ে 

মার্কিন সেনেটে পাশ সমকামী বিয়ে 

সময় কলকাতা ডেস্ক: মার্কিন সেনেটে পাশ হয়ে গেল এক ঐতিহাসিক বিল। সমকামী বিয়েকে সুরক্ষা দিতে তৈরি বিলটি ৬১-৩৬ ভোটাভুটিতে গৃহীত হওয়ার পরই মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘ভালবাসা হল ভালবাসা । এটাই মৌলিক সত্য। আমেরিকাবাসীর নিজের ভালোবাসার মানুষকে বিয়ে করার অধিকার রয়েছে।’ ভালবাসার মানুষকে বিয়ে করার অধিকার থাকা উচিত মার্কিনদের।

উল্লেখ্য, ১০০ সদস্যের সেনেটে ডেমোক্র্যাটদের আসন ছিল ৫০। তাই বিল পাশ করাতে রিপাবলিকানদের মধ্যে থেকে অন্তত ১০টি ভোট দরকার ছিল। শেষ পর্যন্ত বিলটির পক্ষে ভোট পড়ে ৬১। বিপক্ষে ভোট পড়ে ৩৬। এরপরই পাশ হয়ে যায় বিলটি। এবার বিলটি নিম্নকক্ষ বা ‘হাউস অফ রিপ্রেজেন্টিটিভস’-এ যাবে। আশা করা যায়, সেখানেও বিলটি পাশ হয়ে যাবে অনায়াসেই। এরপর সেটি বাইডেনের সইয়ের জন্য পাঠানো হবে। ইতিমধ্যেই সমপ্রেমী বিয়ে নিয়ে মার্কিন সেটেনে যুগান্তকারী বিল পাশ হতেই এই নিয়ে মুখ খুলেছেন সমপ্রেমীদের সংগঠনের ডিরেক্টর জেমস ইসেকস। এ প্রসঙ্গে তিনি বলেন,‘বিশ্বজোড়া একটা অন্দোলনকে স্বীকৃতি দিয়েছে মার্কিন সেনেট।’

প্রসঙ্গত, ২০১৫ সালে মার্কিন সুপ্রিম কোর্ট সমলিঙ্গের বিয়ের পক্ষে রায় দিয়েছিল। কিন্তু জুন মাসে সুপ্রিম কোর্ট গর্ভপাতের অধিকার রক্ষার সিদ্ধান্ত বাতিল করে দেয়। সেই সময় আশঙ্কা তৈরি হয়েছিল, হয়তো সমলৈঙ্গিক বিয়েও এর ফলে ঝুঁকির মধ্যে পড়ে যাবে। এরপরই ডেমোক্র্যাট সরকার এই বিয়েকে রক্ষা করতে এই বিলটি আনে। মঙ্গলবার তা সেনেটে পাশ হয়।

গত কয়েক বছর ধরেই সমপ্রেমী আন্দোলনের ব্যাপারে গোটা আমেরিকা জুড়ে সরব হয়েছেন অনেকেই। যার আঁচ গিয়ে পড়েছে কাতার বিশ্বকাপেও। সমপ্রেমী বিয়েকে সমর্থন জানিয়ে রামধনু রঙের টি-শার্ট পড়ে স্টেডিয়ামে ঢুকেছিলেন এক মার্কিন সাংবাদিক। কিন্তু কাতার সমপ্রেমী বিয়ে নিষিদ্ধ হওয়ায় ওই সাংবাদিককে সরিয়ে নিয়ে যান সেখানকার পুলিশ।

About Post Author