সময় কলকাতা ডেস্ক: খুবলে কেটে নেওয়া হয়েছে কান, শরীরের একাধিক অংশে আঘাতের চিহ্ন। বুধবার সাত সকালে ধানক্ষেত থেকে উদ্ধার আদিবাসী এক পরিযায়ী শ্রমিকের রক্তাক্ত মৃতদেহ।মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের চাঁচল গ্রাম পঞ্চায়েতের সাঞ্জীব এলাকায়।দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,মৃতের নাম বাবলু হেমব্রম(৫৪)।বাড়ি সাঞ্জীবগ্রামের দারগা পুকুর পাড়ায়।পেশায় পরিযায়ী শ্রমিক।প্রায় দুইমাস আগে বাড়ি ফেরে বাবলু।
পরিবার সূত্রে জানা গিয়েছে,গত রবিবার বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরিয়েছিল বাবলু হেমব্রম তারপর আর সে বাড়িতে ফেরেনি।বাড়ির গৃহকর্তার সন্ধান পেতে কোন জায়গায় খোঁজ চালাচ্ছিল তার স্ত্রী রেখা হাজদা। আজ সকালে বাড়ির পাশে ধানক্ষেত পড়ে থাকে তার রক্তমাখা দেহ। স্থানীয় চাষিরা ধান কাটতে গিয়ে দেখেন ধান ক্ষেতে মৃতদেহটি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। মৃতব্যক্তির শরীরের রয়েছে একাধিক ক্ষত চিহ্ন।
মৃতের স্ত্রী রেখা হাঁসদা বলেন, ‘গত রবিবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন স্বামী। গ্রামবাসীর মুখ থেকে জানতে পারি কয়েকশো মিটার দূরে স্বামীর মৃতদেহ রয়েছে ধান ক্ষেতে।’


More Stories
পুলিশের জালে উদয়ন গুহ
হুইলচেয়ারের জীবন ও সাধন রায়
সাষ্টাঙ্গে নত হয়ে ক্ষমাস্বীকার, মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর পোস্ট করার জন্য শাস্তিবিধান!