সময় কলকাতা ডেস্কঃ শীঘ্রই কি বড়সড় চমক আসতে চলেছে মহারাষ্ট্রের রাজনীতিতে? এবার একই মঞ্চে,একসঙ্গে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে, উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়ণবিশ এবং মহারাষ্ট্র নব নির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে। তবে কি মহারাষ্ট্রের রাজনীতিতে ফের নয়া চমক আসতে চলেছে? মুম্বই পুর নিগমের ভোট আসন্ন। সেই নির্বাচনকে সামনে রেখে মহারাষ্ট্র নব নির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে শহরে দীপোসৎবের আয়োজন করেছিলেন। সেখানেই একমঞ্চে দেখা গেল এদের।
ওয়াকিবহাল সূত্রের খবর, ভোটের জোটের কথা মাথায় রেখেই রাজ মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তাঁরাও একই অঙ্কে আমন্ত্রণ রক্ষা করেছেন। শিবসেনায় থাকাকালে একনাথের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল অত্যন্ত তিক্ত রাজের। খুড়তুতো ভাই রাজকে তেমন পাত্তা দিতেন না উদ্ধবও। এখন সেই উদ্ধবকে রাজনৈতিকভাবে আরও কোণঠাসা করতেই রাজ হাত বাড়িয়েছেন একনাথের দিকে।
ইতিমধ্যেই, বিরোধী মহা বিকাশ আগারির মতো শাসকদলও জোট সঙ্গী বাড়াতে তৎপর। ক্ষমতাসীন বিজেপি ও শিবসেনার একনাথ শিণ্ডে গোষ্ঠী নতুন সঙ্গীর সন্ধানে রয়েছে। অন্যদিকে, মহারাষ্ট্রে বিরোধী শিবিরের প্রধান মুখ শিবসেনার এক গোষ্ঠীর নেতা উদ্ধব ঠাকরে সম্প্রতি ছোট ছোট দলগুলির সঙ্গে আলোচনা শুরু করেছেন। উদ্ধব তাদের পাশে নিয়েই আগারি বা জোটকে বড় আকার দিতে চান। এই পরিস্থিতিতে একনাথ শিণ্ডের সঙ্গে রাজ ঠাকরের একমঞ্চে থাকা নয়া মোড় দেবে মহারাষ্ট্রের রাজনীতিতে।


More Stories
কলকাতা-হিমাচল সরাসরি ট্রেন চালু, বাংলা পর্যটকদের জন্য নতুন সুবিধা
“সুখেন্দু শেখরের পথ নিন, দল ও পদ ছেড়ে প্রতিবাদ করুন”
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির