Home » ৩০ জানুয়ারি থেকে শুরু কলকাতা আন্তর্জাতিক বইমেলার

৩০ জানুয়ারি থেকে শুরু কলকাতা আন্তর্জাতিক বইমেলার

সময় কলকাতা ডেস্কঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান! ৪৬ তম কলকাতা আন্তর্জাতিক বই মেলার দিনক্ষণ ঘোষণা করে হল। জানা গিয়েছে,৪৬ তম আন্তর্জাতিক বইমেলা শুরু হতে চলেছে আগামী বছরের ৩০ জানুয়ারি থেকে। টানা ১২ দিন চলবে মেলা। আর এই বইমেলা শেষ হবে ১২ ই ফেব্রুয়ারি। মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী প্রতিবারের মতো এবছরও সেন্ট্রাল পার্কেই বইমেলা অনুষ্ঠিত হবে। এবারের বইমেলার থীম কান্ট্রি স্পেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বইমেলার উদ্বোধন করবেন।

গতবছর অর্থাৎ ২০২১-এ বই মেলায় ২৩ কোটি টাকার বই বিক্রি হয়েছে। তাই উৎসাহিত হয়ে নতুন প্রকাশকেরা এগিয়ে আসছে। শুভাপ্রসন্ন এই বই মেলার লোগো ডিজাইন করেছে। দ্বিতীয় বার স্পেন থীম কান্ট্রি হচ্ছে। ৫৭০ স্টল হয়েছিল গত বছর, এবছর স্টলে সংখ্যা আরো বাড়ানোর চেষ্টা করা হবে। ২৪০ টি লিটিল ম্যাগাজিন স্টল হয়েছিল এবছর ও এক থাকছে।

এদিকে,আন্তর্জাতিক কলকাতা বইমেলার অন্যতম আকর্ষণ হল নবম কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল। পাবলিশার্স অ্যান্ড বুকসেলার গিল্ড সূত্রে জানা গিয়েছে, ৯ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা আন্তর্জাতিক বইমেলায় লিটারেচার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে।

About Post Author