সময় কলকাতা ডেস্ক: স্বাদে গন্ধে অতুলনীয় ফুলকপির বিরিয়ানি।দেখে নিন রেসিপি,
উপকরণ
ফুলকপির টুকরো ৫০০ গ্রাম,
বাসমতি চাল ৫০০ গ্রাম,
পেঁয়াজকুচি এক কাপ,
ভাজা পেঁয়াজ,
আদা বাটা,
রসুন বাটা,
জিরা বাটা,
হলুদ,
লঙ্কার গুঁড়ো,
এলাচ ২টি, দারুচিনি ২টি, কেওড়া জল আধা চামচ,
কাঁচালঙ্কা ৩টি, লবণ স্বাদমতো, আর তেল ।
পদ্ধতি
প্রথমে হাঁড়িতে তেল গরম করে গরম মশলা ও পেঁয়াজ বাদামি করে ভেজে নিন। এবার হাঁড়িতে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে ফুলকপিগুলো দিয়ে দিন। অল্প জল মিশিয়ে কিছুক্ষণ ফুলকপি কষিয়ে বাটিতে তুলে রাখুন। এবার আগে থেকেই ভিজিয়ে জল ঝরিয়ে রাখা চালগুলো ভেজে নিন। চাল আর মশলা একসঙ্গে মিশে গেলে পরিমাণমতো গরম জল দিন। জল ফুটলে আধা সেদ্ধ করা ফুলকপিগুলো দিয়ে দিন। এরপর কয়েকটি কাঁচামরিচ দিয়ে হালকা আঁচে ঢেকে দিন। বিরিয়ানি হয়ে এলে ওপর থেকে বেরেস্তা ও কেওড়া জল দিয়ে ১০ মিনিট দমে রাখুন। ব্যাস তৈরি হয়ে গেল স্বাস্থ্যকর ফুলকপির বিরিয়ানি।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার