সময় কলকাতা ডেস্কঃ আজ ৬ ডিসেম্বর ,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ৩৪০ তম দিন। আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৪৯২ – প্রথম ইউরোপীয় হিসেবে ক্রিস্টোফার কলম্বাস নতুন পৃথিবীর হিসপানিওলা (ডমিনিকান রিপাবলিক ও হাইতি) দ্বীপ আবিষ্কার করেন।
১৮৪৯ – আমেরিকার মৃত্যুদন্ড প্রথা বিলোপপন্থি হ্যারিয়েট টোবম্যান দাসত্ব থেকে মুক্তি লাভ করেন।
১৮৫৭ – কানপুরের যুদ্ধে স্যার কলিন ক্যাম্পবেল বাহিনীর কাছে সিপাহি বিদ্রোহীদের পরাজয়।
১৮৭৭ – পৃথিবী বিখ্যাত পত্রিকা ওয়াশিংটন পোস্ট প্রথম প্রকাশ হয়।
১৮৭৭ – বিখ্যাত বিজ্ঞানী টমাস আলভা এডিসন তার ফনোগ্রাফ ব্যবহারের মাধ্যমে প্রথম শব্দ রের্কড করতে সক্ষম হন।
১৯৭১ – ভারত এবং ভুটান বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে সর্বপ্রথম স্বীকৃতি দেয়।
১৯৯২ – কয়েক হাজার হিন্দু ধর্মাবলম্বী ‘স্বেচ্ছাসেবক’ দ্রুত বেগে ভারতের উত্তর প্রদেশের বাবরি মসজিদের দিকে ছুটে যায় এবং তা ভেঙ্গে দেয়। এই নিয়ে যে দাঙ্গা বাধে তাতে প্রায় ১৫০০ মানুষের মৃত্যু হয় ।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৭৩২ – ওয়ারেন হেস্টিংস, ভারতের প্রথম গভর্নর জেনারেল আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮২৩ – ম্যাক্স মুলার, বিখ্যাত ভারত বিদ্যাবিশারদ, সংস্কৃত ভাষার সুপ্রসিদ্ধ পণ্ডিত ও অনুবাদক এদিন জন্মান।
১৮৫৩ – হরপ্রসাদ শাস্ত্রী, বিখ্যাত বাঙালি ভারততত্ত্ববিদ, সংস্কৃত বিশারদ, সংরক্ষণবিদ ও বাংলা সাহিত্যের ইতিহাস রচয়িতার জন্মদিন আজ।
১৯০১ – ভারতের কমিউনিস্ট আন্দোলনের অগ্রণী সংগঠক আবদুল হালিম আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯১১ – বিপ্লবী দীনেশচন্দ্র গুপ্ত-র জন্মদিন আজ।
১৯২৮ – ভারততত্ত্বের গবেষক অধ্যাপক তারাপদ মুখোপাধ্যায় এদিন জন্মান।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৮৩৭ – জোশুয়া মার্শম্যান, বৃটিশ ভারতের বঙ্গে খ্রিষ্টান ধর্মপ্রচারক আজকের দিনে প্রয়াত হন।
১৯৫৬ – ভীমরাও রামজি আম্বেডকর, ভারতীয় জাতীয়তাবাদী, আইনজ্ঞ এবং ভারতের দলিত আন্দোলনের অন্যতম পুরোধার প্রয়াণ দিবস আজ।
২০১০ – সিদ্ধার্থশঙ্কর রায়,প্রখ্যাত ব্যারিস্টার, ভারতের জাতীয় কংগ্রেসের সদস্য, কেন্দ্রীয় মন্ত্রী, পাঞ্জাবের রাজ্যপাল ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী এদিন প্রয়াত হন।
২০১৬ – জয়ললিতা, সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কড়্গম পার্টির নেত্রী, তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণ দিবস আজ।
২০২০ – মনু মুখোপাধ্যায়, ভারতের বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের বিখ্যাত অভিনেতা এদিন প্রয়াত হন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি