Home » টেট পরীক্ষার্থীদের জন্য জারি একাধিক বিধিনিষেধ 

টেট পরীক্ষার্থীদের জন্য জারি একাধিক বিধিনিষেধ 

সময় কলকাতা ডেস্কঃ অপেক্ষার অবসান। অবশেষে দীর্ঘ পাঁচ বছর পর, আগামীকাল অর্থাৎ ১১ ডিসেম্বর রাজ্যে হতে চলেছে শিক্ষক নিয়োগের পরীক্ষা। তাই প্রাথমিক টেটের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। কার্যত সেকারণেই এবার এই বিজ্ঞপ্তিতে জারি করা হয়েছে একাধিক বিধিনিষেধ-

১. পরীক্ষার্থীদের পরীক্ষা শুরু হওয়ার ২ ঘণ্টা আগে নির্দিষ্ট কেন্দ্রে পৌছাতে হবে।

২. অ্যাডমিট কার্ডের রোল নম্বর অনুযায়ী পরীক্ষা হলে নির্দিষ্ট আসনে বসতে হবে।

৩. মাইক্রোফোন, স্ক্যানার, পেন ড্রাইভ, মোবাইল,স্মার্ট ওয়াচ, ইয়ারফোন ও ব্লুটুথ কোনও রকম ইলেকট্রনিক্স গেজেট নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকা যাবে না।

৪. পরীক্ষার্থীরা কোনও রকম গয়না পরে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন না।

৫. কোনও অতিরিক্ত লেখার কাগজ নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না।

৬. পরীক্ষার্থীরা পরীক্ষা শেষ হওয়ার আগে পর্যন্ত অনুমতি ছাড়া পরীক্ষা কেন্দ্র থেকে বেরোতে পারবেন না।

৭. ক্যালকুলেটর, রাইটিং প্যাড, পেন-পেন্সিলের ব্যাগ, লগ টেবিল ও বোর্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে না।

৮. পরীক্ষার্থীরা কোনও খাবার বা জল নিয়েও প্রবেশ করতে পারবে না।

একইসঙ্গে সেন্টার-ইন-চার্জ, অফিসার-ইন চার্জ, ইনভিজিলেটর এবং অবসারভাদের পরীক্ষা ঠিকমতো নেওয়ার জন্যে একাধিক নির্দেশও জারি করা হয়েছে। একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে, ২৫ জন করে প্রার্থীদের একটি গ্রুপের জন্য একজন করে ইনভিজিটের থাকবেন। সেক্ষেত্রে কোনও পরীক্ষা কেন্দ্রে ইনভিজিলেটরের ঘাটতি থাকলে শীঘ্রই সংশ্লিষ্ট ডিআই-এর সঙ্গে যোগাযোগ করতে হবে। একইসঙ্গে সকল ইনভিজিলেটরদের সঙ্গে তাদের দায়িত্বের বিষয়ে জানিয়ে সেন্টার-ইন-চার্জকে অন্তত একটি মিটিং করতে হবে।

প্রসঙ্গত, রাজ্যজুড়ে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ ডিসেম্বর বেলা ১২টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত। আড়াই ঘণ্টার পরীক্ষাটি মোট ১৫০ নম্বরে হবে। হবে। পরীক্ষার্থীর সংখ্যা ৬ লাখ ৯০ হাজার। এই পরীক্ষার মাধ্যমে প্রাথমিকের ১১ হাজারেরও বেশি শূন্যপদে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হবে বলে ঘোষণা করেছে পর্ষদ। প্রায় ১৪০০টি কেন্দ্রে নেওয়া হবে পরীক্ষা।

About Post Author