Home » মুখরোচক পালং শাকের কাটলেট

মুখরোচক পালং শাকের কাটলেট

সময় কলকাতা ডেস্ক: পালং শাকে রয়েছে প্রচুর মিনারেল, ভিটামিন, এটি ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে অত্যন্ত কার্যকরী ভূমিকা নেয়। আর এই পালংশাক দিয়ে বানান কাটলেট।

পালং শাকের কাটলেট তৈরির উপকরণ

• এক আটি পালং শাক,

• কাঁচা লঙ্কা কুচি,

• পেঁয়াজ কুচি,

• আদা কুচি এক চা চামচ,

• বেসন দুই কাপ,

• নুন স্বাদমতো,

• চাটমসলা এক চা চামচ,

• সরষের তেল

পদ্ধতি

• প্রথমেই পালং শাক ভালো করে সেদ্ধ করে নিতে হবে।

• এরপর ভালো করে চটকে একে একে সব উপকরণ মিশিয়ে কাটলেটের মতো করে গড়ে নিতে হবে।

• এরপর গরম তেলে ভেজে নিলেই তৈরি ‘পালংশাকের কাটলেট’।

About Post Author