Home » ডিনা বোলুয়ার্তের ক্যাবিনেটের ঘোষণা

ডিনা বোলুয়ার্তের ক্যাবিনেটের ঘোষণা

সময় কলকাতা ডেস্ক : লাতিন আমেরিকান দেশ পেরু তাদের নতুন মহিলা প্রেসিডেন্ট এর সৌজন্যে খবরের শিরোনামে।ডিনা  বোলুয়ার্তে এবার প্রেসিডেন্ট পদে শপথ গ্রহণের তিন দিনের মধ্যেই প্রবল বিরোধিতা সত্ত্বেও তাঁর ক্যাবিনেটের ঘোষণা করলেন। এলেক্স কন্ত্রেরাস, অস্কার ভেরাকে ক্যাবিনেটে দেখা যাবে।বোলুয়ার্তে বিদেশ মন্ত্রী হিসেবে আনা সিসিলিয়া সার্ভেন্টাসের নাম ও ঘোষণা করেছেন।

১৮ মাস প্রেসিডেন্ট পদে  থাকা পেদ্রো কাস্তিলোকে জরুরি ভিত্তিতে ইমপিচ করার পরেই গত বুধবার পেরুর নতুন প্রেসিডেন্ট হয়েছেন ডিনা বোলুয়ার্তে ৷ উল্লেখ্য,তিনিই প্রথম মহিলা প্রেসিডেন্ট পেরুর ৷ প্রবল অশান্তির মধ্যেই দেশের প্রেসিডেন্ট পদের দায়িত্ব পেলেন বোলুয়ার্তে ৷ ২০২১ সালে ক্ষমতায় আসার পর  খুব বেশিদিন  প্রেসিডেন্ট পদে থাকতে পারেন নি পেদ্রো কাস্তিলো।তাঁর বিরুদ্ধে দুর্নীতির চরম অভিযোগ উঠেছিল। ডিনা  বোলুয়ার্তে পেরুর ৬৪তম প্রেসিডেন্ট।।

About Post Author