Home » প্রবীণ কোন ক্রিকেটারকে বাদ দিতে সওয়াল করছেন কার্তিক?

প্রবীণ কোন ক্রিকেটারকে বাদ দিতে সওয়াল করছেন কার্তিক?

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা : ভারত বাংলাদেশ একদিবসীয় সিরিজ সদ্য শেষ হয়েছে।আর বেশ কিছু প্রশ্ন উঠছে যা কিনা ভীষণ ইঙ্গিত পূর্ণ। এক দিবসীয় সিরিজে ভারত ১-২ সিরিজে হারলেও তৃতীয় এক দিবসীয় ম্যাচে চট্টগ্রামে বাংলাদেশের বোলিং কে কার্যত খুন করে ফেলেছেন তরুণ উইকেট কিপার ওপেনার ঈশান কিষান। ২৪ টি চার ও ১০টি ছয় মেরে মাত্র ১৩১ বলে ২১০ করেছেন যে তাই নয়, তিনি একাই খাড়া করে দিয়েছেন হাজার প্রশ্ন। যার উত্তর দিতে পারবেন একমাত্র ভারতীয় দলের নির্বাচকেরা। প্রশ্ন তুলছেন যারা তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম দীনেশ কার্তিক। তিনি সরাসরি শিখর ধাওয়ানের সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেছেন।

কি বলছেন ডিকে? ঈশান কিষানের চমকপ্রদ পারফর্মেন্স দেখে দীনেশ কার্তিক বলছেন এই ইনিংস তাঁর( ধাওয়ানের )উজ্জল ক্যারিয়ারের পরিসমাপ্তি ঘটাবে এই ইনিংস। দীনেশ কার্তিকের বিস্ফোরক মন্তব্যকে বিস্ফোরক নাও ঠেকতে পারে ধাওয়ানের গত তিনটি ম্যাচে মোট ১৮ রানের সংগ্রহের বিশ্লেষণ করবে এবং জগ্গু  মোটেই ভালো খেলছেন না ইদানীং । এদিকে ২০২৩ সালের আইসিসি বিশ্বকাপ আর বেশি দূরে নেই। ফলের স্বাভাবিকভাবে নজর থাকছে ঈশান কিষান বা শুভমান গিলদের দিকে।

চট্টগ্রামে শেষ এক দিবসীয় আন্তর্জাতিক ম্যাচে বিরাট কোহলি আবার সেঞ্চুরির মুখ দেখেছেন যা কিনা তাঁর ৪৪ তম এক দিবসীয় সেঞ্চুরি। তিনি আবার ফর্মে ফিরছেন, শচীন তেন্ডুলকারের ৪৯ টি সেঞ্চুরির রেকর্ড কোহলি ভেঙে ফেলতে পারেন কিনা তা সময়ই বলবে।উল্লেখ্য যে,কোহলি রানে ফিরলেও সময়টা মোটেই ভালো যাচ্ছে না রোহিত শর্মার। শিখর ধাওয়ানের কথা উল্লেখ করে প্রবীণ ক্রিকেটার দীনেশ কার্তিক যে প্রশ্ন তুলেছেন সেখানে দাঁড়িয়ে অনেক ক্রিকেটারের ভবিষ্যতই যে প্রশ্নের মুখে তা তর্কের অবকাশ রাখে না। উল্লেখ্য দীনেশ কার্তিক গত মাসে বাংলাদেশের বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচে খেললেও বিগত তিন বছর ধরেই জাতীয় দলের হয়ে এক দিবসীয় ম্যাচে সুযোগ পান না। ফর্মে না থাকা অন্য ক্রিকেটারদের নিয়ে সরব হতে হয়তো তাই কসুর করছেন না কার্তিক এবং তাঁর বার্তা যে অযৌক্তিক নয় এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা ।।

About Post Author