Home » ‘তুমি সর্বকালের সেরা, ঈশ্বরের উপহার’ বিদায়বেলায় রোনাল্ডোকে বার্তা ‘অনুরাগী’ কোহলির

‘তুমি সর্বকালের সেরা, ঈশ্বরের উপহার’ বিদায়বেলায় রোনাল্ডোকে বার্তা ‘অনুরাগী’ কোহলির

সময় কলকাতা,অর্কজ্যোতি বন্দ্যোপাধ্যায়ঃ ফুটবল ইতিহাসে যাঁদের ঈশ্বরের জায়গায় রাখা হয় তাঁদের মধ্যে অন্যতম ক্রিশ্চিয়ান রোনাল্ডো। সারা জীবনে অনেক কিছু অ্যাছিভ করলেও অধরা থেকে গেছে বিশ্বকাপ জয়ের স্বপ্ন। কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। চোখের জলে বিদায় নিয়েছে ফুটবল নক্ষত্র রোনাল্ডো। আর রোনাল্ডোর বিদায় বেলায় তাঁকে বার্তা দিলেন ক্রিকেট জগতের অন্যতম সেরা প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরোক্কোর কাছে হেরে ছিটকে গিয়েছে পর্তুগাল। সেই সঙ্গে শেষ হয়ে গিয়েছে পর্তুগালের কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর বিশ্বকাপ জয়ের স্বপ্ন। আর প্রিয় ফুটবলারের স্বপ্ন ভঙ্গে ব্যথিত রোনাল্ডো অনুগামীরা। এবার সেরকমই এক বিশেষ অনুরাগীর কাছ থেকে বার্তা পেলেন পর্তুগিজ অধিনায়ক। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরে রোনাল্ডোর উদ্দেশে আবেগঘন বার্তা প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলির।

কোহলি লিখেছেন,‘একটা খেতাবের সাধ্যি নেই আপনার অবদান পরিমাপ করার। আপনার প্রভাব কোনও খেতাব ব্যাখ্যা করতে পারে না। আপনাকে খেলতে দেখলেই আমি এবং আমার মতো আরও অনেকে সেটা অনুভব করতে পারি। এটা ঈশ্বরের দেওয়া উপহার।” এখানে থিম থাকে নি বিরাট। পরের ট্যুইটে তিনি লিখেছেন, “আপনি হৃদয় উজাড় করে খেলেন। যে কোনও খেলোয়াড়ের কাছে আপনার পরিশ্রমী মনোভাব অনুপ্রেরণা। আমার কাছে আপনিই সর্বকালের সেরা।’

About Post Author