সময় কলকাতা ডেস্ক: টুইটারের সমস্যা যেন কিছুতেই মিটছে না। হঠাৎ থমকে গেল টুইটারের পরিষেবা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবহারকারীরা অভিযোগ, টুইটার অ্যাপ খুলছে না। প্রায় ২৭০০-রও বেশি গ্রাহক টুইটার ব্যবহার করতে গিয়ে সমস্যার মুখে পড়েছেন বলে অভিযোগ করেছেন। সোমবার থেকে নতুন রূপে ফের টুইটার ব্লু টিক প্রকাশ্যে এসেছে। ৭.৯৯ ডলারের বিনিময়ে যে কোনও ব্যবহারকারী চাইলে তাঁর টুইটার অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। তবে যাঁরা অ্যাপল ডিভাইসে টুইটার অ্যাপ ব্যবহার করেন তাঁদের খরচ করতে হবে ১১ ডলার।
জানা গিয়েছে,কোনও সরকারি পেজের ক্ষেত্রে ধূসর রঙের টিক চিহ্ন থাকবে। বেসরকারি সংস্থার অ্যাকাউন্টে নামের পাশে সোনালি টিক থাকবে। আবার সাধারণ ব্যবহারকারীদের জন্য নীল টিক হবে। টাকা দিয়েই এগুলো সাবস্ক্রাইব করতে হবে। সেটার পর টুইটার কর্তৃপক্ষ তা নিজে খুলে দেখে সেই প্রোফাইল ম্যানুয়ালি ভেরিফিকেশন করবে। তারপরেই সেটি ভেরিফায়েড হবে। তবে মাস্ক জানিয়েছেন, সাধারণ ব্যবহারকারীদের জন্য টুইটার সর্বদাই বিনামূল্যে রাখা হবে।

উল্লেখ্য, এবছর এপ্রিল মাসে প্রথম টুইটার কেনার আগ্রহ দেখান এলন মাস্ক। শেয়ার প্রতি ৫৪.২০ ডলারের প্রস্তাবও দিয়েছিলেন তিনি। সেইমতো চুক্তিও হয়। ৪ হাজার ৪০০ কোটি ডলারের বিনিময়ে টুইটার কেনার কথা হয়। কিন্তু শেষমেশ তা আর বাস্তবায়িত হয়নি। তারপরেই শুরু হয় আইনি লড়াই। এলন মাস্কের বিরুদ্ধে একটি মামলাও করে টুইটার। পাল্টা টুইটারকে কাঠগড়ায় তুলে আদালতেও যান মাস্ক। তবে এসবের মধ্যে আদালতের বাইরেই দু’পক্ষ সমঝোতা করে নেয় নিজেদের মধ্যে। এরপরই আগের দামেই টুইটার কিনে নেন এলন মাস্ক। ভারতীয় মুদ্রায় ৩ লক্ষ ৩৬ হাজার ৯১০ কোটি টাকার বিনিময়ে টুইটারের মালিকানা পান তিনি।


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
মনসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ : মার্কিন -ইজরায়েল হানায় খামেনির আহত স্ত্রীর মৃত্যু
আয়াতুল্লাহ খামেনি কি নিহত?