Home » শীতের সন্ধ্যায় দারুন জমবে ক্রিস্পি ম্যাগি ডোনাট

শীতের সন্ধ্যায় দারুন জমবে ক্রিস্পি ম্যাগি ডোনাট

সময় কলকাতা ডেস্ক: শীতের সন্ধ্যায় দারুন জমবে ক্রিস্পি ম্যাগি ডোনাট। দেখে নিন রেসিপি,

উপকরণ

ম্যাগি, ময়দা পরিমাণমতো, বিনস কয়েকটা, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, লঙ্কা গুঁড়ো, ব্রেড ক্রাম্বস, স্বাদমতো নুন, সাদা তেল, পরিমাণমতো জল।

পদ্ধতি

প্রথমে ম্যাগি নুডলস ভাল করে গুঁড়ো করে নিন। এরপর প্যানে ৩ কাপ জল দিন। জল ফুটে উঠলে গুঁড়ো করা ম্যাগিগুলো দিয়ে সেদ্ধ হতে দিন। এই সময় ভুলেও ম্যাগি মশলা দেবেন না। ম্যাগি সেদ্ধ হলে জল ঝরিয়ে বাটিতে রাখুন। এবার সেদ্ধ ম্যাগিতে পেঁয়াজ কুচি, বিনস কুচি, ক্যাপসিকাম কুচি, ধনে পাতা কুচি, ময়দা, নুন, লঙ্কা গুঁড়ো ও ম্যাগি মশলা দিয়ে ভাল করে মাখিয়ে নিন। হাতে সামান্য তেল মেখে ম্যাগির মিশ্রণ থেকে পরিমাণমতো নিয়ে ডোনাটের আকার দিন।

এরপর ব্রেড ক্রাম্বসের উপর এক একটা ডোনাট ভাল ভাবে কোট করে নিন। প্যানে পরিমাণমতো সাদা তেল গরম করতে দিন। তেল গরম হলে ডোনাট গুলো একেবারে মুচমুচে ও সোনালি বাদামী রঙের করে ভেজে নিন। টমেটো কেচাপ বা পুদিনা চাটনির সঙ্গে পরিবেশন করুন ক্রিস্পি ম্যাগি ডোনাট।

About Post Author