সময় কলকাতা ডেস্ক: ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। শুনানি পিছনোর পাশাপাশি মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন দুই বাঙালি বিচারপতি হৃষিকেশ রায় এবং দীপঙ্কর দত্ত। আগামী বছরের জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে ফের ডিএ মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর সুপ্রিম কোর্টে ডিএ মামলা নিয়ে শুনানি হয় বিচারপতি মাহেশ্বরী ও বিচারপতি হৃষিকেশ রায়ের বেঞ্চে। সেই শুনানিতে আদালত নির্দেশ দেয় ১৪ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি হবে। কিন্তু সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়, বিচারপতি মাহেশ্বরী বুধবার থাকবেন না। তাঁর পরিবর্তে থাকবেন বিচারপতি হৃষিকেশ রায় ও দীপঙ্কর দত্ত। কিন্তু বুধবার, বিচারপতি হৃষিকেশ রায় শুনানির শুরুতেই বলেন তারা এই মামলা থেকে সরে যাচ্ছে এবং নতুন বেঞ্চ তৈরি হবে। সুপ্রিম কোর্টের বিচারপতি পদে সদ্য নিযুক্ত হয়েছেন বিচারপতি দীপঙ্কর দত্ত। তিনি বলেন, রাজ্য সরকারি কর্মচারীদের কিছু মন্তব্য শুনেছেন। রাজ্য সরকারি কর্মচারীদের দাবি, তিনি আসায় তাঁদের সুবিধা হয়ে যাবে। রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের ধারণা, বিচারপতি দীপঙ্কর দত্ত তাঁদের পক্ষেই রায় দেবেন। যার জেরেই শুনানি থেকে সরে দাঁড়ানোর এই সিদ্ধান্ত।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি