সময় কলকাতা ডেস্কঃ বৃহস্পতিবার সন্ধ্যার আকাশে যে রহস্যময় আলো দেখে প্রথমে চমকে যায় সকলে। প্রথমে আতঙ্কিত হয়ে পড়লেও পরে অবশ্য রহস্যভেদ হয়। তা আলাদা কিছু নয়। জানা যায়, অগ্নি-৫-এর উৎক্ষেপণের আলোই দেখা গিয়েছে রাজ্যের আকাশে।
অগ্নি-৫এর ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ হয়েছে। সেই আলোই দেখা গিয়েছে। বৃহস্পতিবার ওড়িশার হুইলার্স আইল্যান্ড থেকে ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্র, অগ্নি ৫ মিসাইল। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বৃহস্পতিবার বিকেলে রাজ্যের নানা প্রান্ত থেকে দেখা যাওয়া আলোটি অগ্নি ফাইভ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কারণেই দেখা গেছে। এই প্রথম সর্বোচ্চ পাল্লা, ৫০০০ কিলোমিটার রেঞ্জে মিসাইল উৎক্ষেপণ করেছে ভারত। ভারত মহাসাগরে নির্দিষ্ট লক্ষ্যে ছোড়া হয়েছে এটি। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে এমনটাই জানা গিয়েছে।

প্রসঙ্গত, জানা গিয়েছে, গত ৯ ডিসেম্বরই অরুণাচলের তাওয়াংয়ের কাছে ইয়াংসে এলাকায় দু’দেশের সেনা সংঘর্ষে জড়ায়। তাতে জখম হন কমপক্ষে ২০ থেকে ৩০ জন ভারতীয় সেনা। এই পরিপ্রেক্ষিতে চিন সীমান্তে দেশের নিরাপত্তায় বাড়তি জোর দিতে প্রতি মুহূর্তে সীমান্তে নজরদারি রয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের। প্রতিরক্ষা মন্ত্রকের নির্দেশে বিভিন্ন সীমান্তে মোতায়েন করা হয়েছে বাড়তি যুদ্ধাস্ত্র। আর সেই আবহেই অগ্নি-৫-এর সফল রাত্রিকালীন উৎক্ষেপণ করল নয়াদিল্লি। তবে সাম্প্রতিক সংঘর্ষের অনেক আগে থেকেই এই উৎক্ষেপণের পরিকল্পনা করা হয়েছিল বলে জানা গিয়েছে।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর