সময় কলকাতা স্পোর্টস ডেস্ক : ২২ তম ফুটবল বিশ্বকাপ শেষ। যায়নি উন্মাদনার রেশ।বলাবাহুল্য তথাপি উল্লেখ্য,কাতারে আয়োজিত সদ্যসমাপ্ত বিশ্বকাপে আর্জেন্টিনা হয়েছে চ্যাম্পিয়ন আর রানার্স আপ ফ্রান্স। কাতার বিশ্বকাপ আয়োজনের আগে সামান্য কিছু বিতর্ক দানা বাঁধলেও সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে বিশ্বকাপ।আবার চার বছরের প্রতীক্ষা। বিশ্ববাসী অধীর আগ্রহে তাকিয়ে থাকবে ২০২৬ সালের পরবর্তী বিশ্বকাপের দিকে। কোথায় হতে চলেছে আগামী বিশ্বকাপ? ফরম্যাটে বেশ বড়সড় পরিবর্তন নিয়ে হাজির হতে চলেছে ফিফা আয়োজিত ২৩ তম বিশ্বকাপ। কি সেই উল্লেখযোগ্য পরিবর্তন?

২০২৬ সালের ২৩ তম বিশ্বকাপ অনুষ্ঠিত হবে উত্তর আমেরিকায়। আয়োজক দেশ তিনটি। মূলত অধিকাংশ খেলাই ইউনাইটেড স্টেটস বা যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য হলেও কানাডা, মেক্সিকো ও ইউনাইটেড স্টেটস তিনটি দেশ মিলে আয়োজন করতে চলেছে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ। মোট আশিটি খেলার মধ্যে যুক্তরাষ্ট্র একাই আয়োজন করতে চলেছে ৬০ টি খেলা। দশটি করে ম্যাচের আয়োজক মেক্সিকো ও কানাডা। একথাও উল্লেখ্য, এবার নিয়ে মেক্সিকো তৃতীয়বার বিশ্বকাপের আয়োজন করতে চলেছে। ইউনাইটেড স্টেটসের একবার বিশ্বকাপ আয়োজনের পূর্ব অভিজ্ঞতা রয়েছে।ফলে,কানাডা এবারই প্রথম বিশ্বকাপ আয়োজনের অভিজ্ঞতা সঞ্চয় করতে চলেছে।

উল্লেখযোগ্য, কাতার বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশের সংখ্যা ছিল ৩২।আর এখানেই দেখা যাবে বড় পরিবর্তন।আগামী বিশ্বকাপে মূল পর্বে অংশ নিতে চলেছে ৪৮ টি দেশ। যদিও এদের মধ্যে থেকেই ছিটকে যাবে ১৬ টি দল। প্রাথমিকভাবে তিনটি করে দেশকে নিয়ে ১৬ টি গ্রুপের খেলা হবে। প্রতিটি গ্রুপের শীর্ষ স্থানাধিকারী দুটি করে দেশ চূড়ান্ত ৩২ টি দলের মধ্যে জায়গা পাবে। ফলে এবারের মত ফাইনালে অংশগ্রহণকারী দেশদুটিকে চুড়ান্ত পর্বের কোয়ালিফাইং রাউন্ডের দুটি ম্যাচ বাদ দিলে যথারীতি সাতটি ম্যাচ খেলতে হবে। ৪৮ টি অংশগ্রহনকারী দেশের মধ্যে আয়োজক দেশ হিসেবে ইউনাইটেড স্টেটস, কানাডা ও মেক্সিকো সরাসরি ছাড়পত্র পেয়ে যাচ্ছে ২৩ তম বিশ্বকাপে।।


More Stories
পাঞ্জাবের কাছে হেরে আইএফএ-র বিপদ বাড়ালো ইস্টবেঙ্গল
বারাসাতে মেসির হ্যাটট্রিক, কাস্টমসকে ৭ গোল দিল পাঞ্জাব
তারকা ক্রিকেটার বিনোদ কাম্বলির ঠাঁই এখন বৃদ্ধাবাসে