সময় কলকাতা ডেস্ক : করোনার পরবর্তী সময়ে বক্স অফিসে অন্যতম সফল সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইলস’। ছবি মুক্তির সঙ্গে সঙ্গে বক্স অফিসে দেদার হিট হয়েছিল বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’। দেশজুড়ে সাড়া ফেলে দেয় দ্যা কাশ্মীর ফাইলস। বেশিরভাগ সিনে পরিচালকরা এই ছবির প্রশংসা করলেও, বলিউডের জনপ্রিয় চিত্রনাট্যকার সইদ আখতার মির্জার কাছে একেবারেই জঞ্জাল ‘দ্য কাশ্মীর ফাইলস’। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই ছবির নিন্দা করেছেন সইদ।
সাক্ষাৎকারে বলিউড সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির প্রসঙ্গ আসতেই চিত্রনাট্যকার জানান, যে ঘটনার কথা দ্য় কাশ্মীর ফাইলসে তুলে ধরা হয়েছে তাতে হিন্দুদের পাশাপাশি ভয়ঙ্কর অবস্থার মুখোমুখি হয়েছিল মুসলিমরা। কিন্তু সেগুলো দেখানো হয়নি এই ছবিতে। ভুল তথ্যে ভরা। যা সিনেমার মতে মাধ্যমকে নষ্ট করে বলে জানান বলিউডের এই জনপ্রিয় চিত্রনাট্যকার। তার কাছে দ্য় কাশ্মীর ফাইলস ছবিটি একেবারেই জঞ্জাল।

চলতি বছরের গত ১১ মার্চ মুক্তি পেয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস। কোনোভাবেই কাশ্মীর ফাইলসকে আটকানো যায়নি। আর তারপরেই ম্যাজিক! মাত্র তিন দিনে গোটা বিশ্ব জুড়ে ৩১.৬ কোটি টাকার ব্যবসা করে রেকর্ড গড়েছে ‘দ্যা কাশ্মীর ফাইলস। ’মুক্তির প্রথম দিনেই ৪.২৫ কোটি টাকার ব্যবসা করে এই ছবি। দ্বিতীয় দিনে ১০.১০ কোটি এবং তৃতীয় দিনে সংখ্যা্টা আরো বেড়ে ১৭.২৫ কোটি টাকায় পৌঁছে যায়।


More Stories
মহানায়ক উত্তম কুমার : জন্মদিনের চেয়ে মৃত্যুর দিনটি মানুষ মনে রেখেছেন, কিন্তু কেন?
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে