Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ২১ ডিসেম্বর ,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ৩৫৫ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১১৬৩ – হল্যান্ডের কয়েকটি গ্রামে হারিকেন আঘাত হানে।
১৮৯৮ – বিজ্ঞানী পিয়ের ক্যুরি ও মারি ক্যুরি তেজস্ক্রিয় মৌল রেডিয়াম আবিষ্কার করেন।
১৯৫২ – উপমহাদেশে সাইফুদ্দিন কিসলু প্রথম লেনিন শান্তি পুরস্কার পান।
১৯৬৮ – অ্যাপোলো-৮ উৎক্ষেপণের ফলে মহাশূন্যে প্রথমবারের মতো মানুষের পক্ষে চন্দ্র প্রদক্ষিণ সম্ভব হয়।
১৯৯১ – কলম্বোয় সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮০১ – প্রসন্নকুমার ঠাকুর, সমাজ সংস্কারক আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮২৭ – রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, ভারতের বাঙালি কবি, সাহিত্যিক, সাংবাদিক এবং প্রবন্ধকার এদিন জন্মান।
১৯২৮ – বাংলাদেশী পদার্থবিজ্ঞানী,বিজ্ঞানলেখক ও মানবাধিকার কর্মী অজয় রায়-এর জন্মদিন আজ।
১৯৩৪ – প্রতিমা বন্দ্যোপাধ্যায়, বাঙালি নেপথ্য সঙ্গীত শিল্পী ও বাংলা আধুনিক গানের জনপ্রিয় গায়িকা এদিন জন্মান।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯১৪ – বাঙালি কবি ও সাহিত্যিক নবীনচন্দ্র দাশ আজকের দিনে প্রয়াত হন।
২০১১ – পি কে আয়েঙ্গার, ভারতে পরমাণু কর্মসূচির অন্যতম ব্যক্তিত্ব,ভাবা পরমাণু কেন্দ্রের অধিকর্তা ও ভারতের খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী এদিন প্রয়াত হন।
২০১৭ – জটিলেশ্বর মুখোপাধ্যায়, কিংবদন্তি বাঙালি সঙ্গীতশিল্পী আজকের দিনে প্রয়াত হন।
২০২১ – ভারতীয় বাঙালি কবি শরৎকুমার মুখোপাধ্যায়-এর প্রয়াণ দিবস আজ।

About Post Author