Home » লালন শেখ মৃত্যুতে বিচারবিভাগীয় তদন্তের আবেদন খারিজ

লালন শেখ মৃত্যুতে বিচারবিভাগীয় তদন্তের আবেদন খারিজ

সময় কলকাতা ডেস্কঃ সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যু ঘিরে তোলপাড় রাজ্য।  লালন শেখ মৃত্যুতে বিচারবিভাগীয় তদন্তের আবেদন খারিজ করে দেয় আদালত। আপাতত তদন্ত করবে সিআইডি, এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।

প্রসঙ্গত, বগটুই হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত লালন শেখের রহস্যমৃত্যুর কিনারা করতে সিবিআইএর অস্থায়ী ক্যাম্পের পর শুক্রবার লালন শেখের বাড়িতে পৌঁছয় ফরেন্সিক টিম। সেখানে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় লালনের স্ত্রীকে। সিআইডি আধিকারিকদের একটি দল পৌঁছন বগটুইয়ে। ইতিমধ্যেই রামপুরহাটের বগটুই গ্রামে গিয়ে লালন শেখের স্ত্রী রেশমা বিবির বয়ান রেকর্ড করেছেন সিআইডি-র গোয়েন্দারা। সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে তাঁর যাবতীয় অভিযোগ শুনেছে সিআইডি। লালনের মৃত্যুর পর বগটুই গ্রামে চাপা উত্তেজনা রয়েছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। লালনের স্ত্রী রেশমা বিবি তিন পাতার অভিযোগ করেছিলেন। যেখানে কিনা অন্তত ৭ জন সিবিআই আধিকারিকের নাম ছিল। লালন শেখের মৃত্যুতে তাঁদের কী ভূমিকা ছিল, কেন তাঁদের নাম এফআইআর-এ রয়েছে, সেগুলিও এদিন জানতে চায় সিআইডি। একইসঙ্গে লালনের স্ত্রী জানিয়েছিলেন, মামলা ধামাচাপা দেওয়ার জন্য সিবিআইয়ের তরফে তাঁর কাছে ৫০ লক্ষ টাকা ঘুষ দাবি করা হয়েছিল। সিবিআইয়ের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছিলেন লালনের স্ত্রী।

চলতি মাসেই ঝাড়খণ্ডের পাকুড় থেকে গ্রেফতার করা হয় বগটুই গণহত্যার ঘটনায় অন্যতম অভিযুক্ত লালনকে। জানা গিয়েছে, লালনের মৃত্য়ুর সময় সিবিআইয়ের অস্থায়ী শিবিরের নিরাপত্তার দায়িত্বে ছিলেন ২ জন সিবিআই আধিকারিক এবং ১ জন কেন্দ্রীয় জওয়ান।

About Post Author