Home » বিচ্যুতি থাকবেই, ফুলপ্রুফ সিস্টেম বলে কিছু হয়না : শমীক ভট্টাচার্য

বিচ্যুতি থাকবেই, ফুলপ্রুফ সিস্টেম বলে কিছু হয়না : শমীক ভট্টাচার্য

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ৪ অগাস্ট : দলীয় বিচ্যুতি মেনে নিয়ে তাকে কমিয়ে আনার প্রচেষ্টার কথা বলে কার্যত ইংরেজি প্রবাদের আশ্রয় নিলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

ইংরেজি “ফুলপ্রুফ” (“Foolproof”) শব্দটির অর্থ হলো এমন একটি ব্যবস্থা, পরিকল্পনা বা যন্ত্র যা এতটাই নিখুঁত ও সহজভাবে তৈরি যে সেখানে কোনো ভুল হওয়ার বা ব্যর্থ হওয়ার সুযোগ নেই। কিন্তু প্রবাদ আছে, “আপনি যদি কোনো সিস্টেমকে পুরোপুরি ‘ফুল প্রুফ’ বা ‘বোকাদের জন্য সুরক্ষিত’ করে তৈরি করেন, প্রকৃতি তখন আরও বড় মাপের বোকা বা খামখেয়ালি পরিস্থিতি তৈরি করবে। ফলে বাস্তবে ফুল প্রুফ সিস্টেম কথাটি কার্যত অচল এবং মানুষের ত্রুটি হবেই।শমীক ভট্টাচার্য এই সত্যকে বিজেপির বিচ্যুতির ক্ষেত্রে তুলে ধরলেন।

নবগঠিত বিজেপি সরকারের ও দলের বিচ্যুতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানালেন, “বিচ্যুতি থাকবেই। ফুল প্রুফ সিস্টেম বলে কিছুই হয়না। বিচ্যুতি যতটা কমিয়ে আনা যায় তারই চেষ্টা চলছে।” শমীক ভট্টাচার্য এও জানিয়েছেন জামা বদলের জন্য মানুষ ভোট দেয়নি। জামার ভেতরে মানুষকে বদলের জন্যই মানুষ ভোট দিয়েছে, বলে মন্তব্য তাঁর। বিজেপির সামান্য বিচ্যুতির জন্য জামা বদল করা তৃণমূলের দিকেই অঙ্গুলি নির্দেশ বিজেপি রাজ্য সভাপতির।।

About Post Author