সময় কলকাতা ডেস্কঃ আজ ২৩ ডিসেম্বর ,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ৩৫৭ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
৮৬০ – উমেশচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় সাপ্তাহিক ‘মনোহর’ প্রকাশিত হয়।
১৯১৮ – বিশ্বভারতীর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর।
১৯১৯ – দিল্লীতে প্রথম নিখিল ভারত খিলাফত সম্মেলন অনুষ্ঠিত হয়।
১৯২১ – বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ( আনুষ্ঠানিক উদ্বোধন) স্থাপিত হয়।
১৯২৬ – নাট্যকার শিশিরকুমার ভাদুড়ী নাট্যমন্দির প্রতিষ্ঠা করেন।
১৯৩৬ – লাইফ ম্যাগাজিনের প্রথম সংখ্যা প্রকাশিত হয়।
১৯৬৪ – ব্রিটেনে সর্বপ্রথম বাণিজ্যিক বেতার কেন্দ্র চালু হয়।
১৯৭৮ – অতীশ দীপঙ্করের দেহভস্ম চীন থেকে ঢাকায় আনা হয়।
১৯৮৫ – টরেন্টো থেকে বোম্বে যাবার পথে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৪৭ আটলান্টিক সাগরে বিধ্বস্ত হয়। এ সময় ৩২৯ যাত্রীর সবাই নিহত হয়।
১৯৯৮ – পৃথিবীর ১১তম ও বাংলাদেশের সর্ববৃহৎ যমুনা সেতু উদ্বোধন করা হয়।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৬৬৮ – গিয়াম্বাটিস্টা ভিকো, ইতালীয় আইনজ্ঞ, ঐতিহাসিক ও দার্শনিক আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৪৫ – ভারতীয় রাজনীতিবিদ,আইনজীবী, সমাজকর্মী এবং লোকহিতৈষী রাসবিহারী ঘোষ-এর জন্মদিন আজ।
১৯৪৩ – এলিজাবেথ হার্টম্যান, মার্কিন মঞ্চ ও চলচ্চিত্র অভিনেত্রী এদিন জন্মান।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৮৩৪ – টমাস ম্যালথাস, ইংরেজ অর্থনীতিবিদ ও জনমিতিবিদ আজকের দিনে প্রয়াত হন।
২০০৪ – পি ভি নরসিমা রাও, ভারতের নবম প্রধানমন্ত্রী এদিন প্রয়াত হন।
২০১৩ – একে-৪৭-এর উদ্ভাবক মিখাইল কালাশনিকভ-এর প্রয়াণ দিবস আজ।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি