Home » মুর্শিদাবাদে ভয়াবহ বাস দুর্ঘটনা

মুর্শিদাবাদে ভয়াবহ বাস দুর্ঘটনা

সময় কলকাতা ডেস্কঃ মুর্শিদাবাদের দৌলতাবাদে ভয়াবহ বাস দুর্ঘটনা। ঘটনায় মৃত্যু হয়েছে বাস চালকের, আহত ১২। আহতের সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার সকালে বহরমপুর জলঙ্গি রাজ্য সড়কে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ ঘটে। তৎক্ষনাত আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই বাস চালকের মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনাস্থলে রয়েছে দৌলতাবাদ থানার পুলিশ।

সকাল থেকেই চারদিক ঘন কুয়াশায় ঢাকা ছিল । ঘন কুয়াশার মধ্যে অপরদিকে থাকা বাসটি ওভারটেক করার সময় দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, কুয়াশার মধ্যেও বাসের গতিবেগ স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি ছিল। জলঙ্গি রাজ্য সড়ক এমননিতেই বেশি চওড়া নয়। কুয়াশার মধ্যে একটি গাড়ি পাশ কাটাতে গিয়েছিলেন বাস চালক। উল্টোদিক থেকে আসছিল একটি পণ্যবাহী লরি। বাসটি সজোরে গিয়ে লরিতে ধাক্কা মারে। দুমড়ে মুছড়ে একাকার হয়ে যায় বাস ও লরির সামনের অংশ। বাসের ভিতরেই আটকে পড়েন বেশিরভাগে যাত্রী। মারাত্মকভাবে জখম হন একাধিক জন। বিকট শব্দ শুনতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারাই উদ্ধারকাজ শুরু করেন। সাতসকালে ভয়ঙ্কর বাস দুর্ঘটনার জেরে ব্যাপক যানজট তৈরি হয় জলঙ্গি রাজ্য সড়কে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে সরিয়ে যানজট নিয়ন্ত্রণের কাজ শুরু করে পুলিশ।

About Post Author