Home » মির্জা গালিবের জন্মদিনে

মির্জা গালিবের জন্মদিনে

সময় কলকাতা ডেস্ক:

হাথো কে লকিড়ো পে মত যা অ্যায় গালিব,

নসিব উনকে ভি হোতে হ্যায় জিনকে হাত নেহি হোতে

এমন সুন্দর সৃষ্টি যিনি করতে পারেন তিনি উর্দু সাহিত্যের সম্রাট মির্জা গালিব।

পুরো নাম মির্জা আসাদুল্লাহ খান বেগ। থাকতেন, দিল্লির বালিমারনে একটি মসজিদের কাছে। লিখেছেন প্রায় ২৫০ টির কাছাকাছি গীতিকবিতা। কিন্তু সেই অর্থে স্বীকৃতি পাননি তিনি। তবে ইংরেজরা গালিবকে মাথায় করে রেখেছে। ১১ বছর বয়স থেকেই কবিতা লেখা শুরু করেন। মাতৃভাষা উর্দু হলেও তিনি তুর্কি, পারসি ভাষাতেও সমান দক্ষ ছিলেন। তবে পারসি ভাষায় অবদানের চেয়ে উর্দু গজলের জন্যই মির্জা গালিব বেশি জনপ্রিয়।

কবি বিয়ে করেন মাত্র ১৩ বছর বয়সে। সে বিয়ে সুখের হয়নি। এরপর তিনি প্রেমে পড়েন সমাজের তথাকথিত নিচু শ্রেণির এক নারীর। সেই প্রেম পরিণতি পায়নি। শোনা যায়, সেই প্রেমিকার মৃত্যুর পর তিনি তাঁর কবর নিজের প্রিয় শাল দিয়ে ঢেকে দিয়েছিলেন।

মদ ছিল তার জীবনে অপরিহার্য। খেলতেন জুয়া-ও। সমস্ত টাকা ঢালতেন মদের পিছনে। তাঁকে নিয়ে নানা ধরনের মজার গল্প প্রচলিত। শরাবপ্রীতি প্রসঙ্গে তিনি বলতেন, বিবাহিত জীবন সুখের হয়নি, পরবর্তী প্রেম পূর্ণতা পায়নি। তাই মদে ডুবে থাকা। ধর্মের প্রতি নিস্পৃহ ছিলেন যুগ সন্ধিক্ষণের সাক্ষী থাকা মির্জা গালিব। আজ ২৭ ডিসেম্বর ছিল মির্জা গালিবের জন্মদিন।

 

About Post Author