সময় কলকাতা ডেস্কঃ ঢাকার বাসিন্দাদের জন্য সুখবর! দীর্ঘ প্রতীক্ষার অবসান। বুধবার অর্থাৎ আজই উদ্বোধন হবে ঢাকা মেট্রোরেলের। আর বৃহস্পতিবার থেকেই মেট্রোতে চড়তে পারবেন ঢাকার বাসিন্দারা। ঢাকা মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলাচল করবে মেট্রো। মঙ্গলবার ছাড়া সপ্তাহের বাকি সব দিনে মেট্রো রেল চলাচল করবে। তবে,ধীরে ধীরে মেট্রোরেল চলাচলের সময়সীমা ও ট্রেন সংখ্যা বাড়ানো হবে। আর এই মেট্রোরেল পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। যদিও এখনই সব স্টেশনে দাঁড়াবে না মেট্রোরেল।
ঢাকা মেট্রোরেলের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, ২০২৩-এর ২৬ মার্চ থেকে সব স্টেশনে দাঁড়াবে মেট্রোরেল। আপাতত উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলবে। কিন্তু এর মাঝখানে থাকা কোন স্টেশনে ট্রেন থামবে না। ২০২৩-এর ডিসেম্বরের মধ্যেই মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু হবে। আর ২০২৫ সালে কমলাপুর পর্যন্ত চলবে মেট্রো। উত্তরা থেকে মতিঝিল যেতে মেট্রোতে সময় লাগবে মাত্র ৩৮ মিনিট। সেই সময়ে দিনে প্রায় ৫ লাখ যাত্রী ঢাকা মেট্রো রেলে যাতায়াত করতে পারবেন।
জানা গিয়েছে,যাত্রীদের ওঠানামার জন্য ১০ মিনিট করে থামবে ট্রেন। মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। উত্তরা থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত ভাড়া নির্ধারিত হয়েছে৬০ টাকা। যদিও মেট্রো রেলে ‘ হাফ ভাড়া’ থাকছে না। তবে,‘স্থায়ী কার্ড’ যাঁদের থাকবে, তাঁদের জন্য ১০ শতাংশ ছাড় রয়েছে। এদিকে,মেট্রোরেলে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন মুক্তিযোদ্ধারা। এ প্রসঙ্গে বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, বুধবার সাধারণ অনুষ্ঠানের মাধ্যমে মেট্রোর উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


More Stories
আন্তর্জাতিক ভাষা দিবস : বাংলাদেশে পালাবদল ও বিতর্ক
বাংলাদেশে কট্টর পাক বিরোধী মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের জয় কী ইঙ্গিত দিচ্ছে?
বাংলাদেশ : বিএনপি জিতলে ভারতের কী সুবিধা হবে?