Home » ছিনতাইয়ে বাধা দেওয়ায় গুলি করে খুন

ছিনতাইয়ে বাধা দেওয়ায় গুলি করে খুন

সময় কলকাতা ডেস্কঃ ছিনতাইকারীদের হাতে মহিলার মৃত্যু। ১৬ নং জাতীয় সড়কের ঘটনা।

জানা গেছে, বুধবার সকাল ৬ টা নাগাদ নিজেদের গাড়িতে ছোট বাচ্চা নিয়ে ঝাড়খণ্ড থেকে কলকাতার দিকে যাচ্ছিলেন প্রকাশ কুমার,তার স্ত্রী রিয়া কুমারী । জাতীয় সড়কের মহিষরেখা ব্রিজের কাছে তারা গাড়ি দাঁড় করান। সেই সময় ৩ জন ছিনতাইকারী তাদের সর্বস্ব ছিনতাই করার চেষ্টা করলে বাঁধা দেন রিয়া। তখন রিয়ার কানের নিচে গুলি করে তাদের টাকা পয়সা ও অন্যান্য জিনিসপত্র নিয়ে সেখান থেকে পালিয়ে যায় তারা। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন রিয়া। কোনক্রমে আহত স্ত্রীকে নিয়ে কুলগাছিয়া পীরতলায় আসেন তিনি। সেখানে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পুলিশকে খবর দেওয়া হলে, রাজাপুর থানার পুলিশ তাদের হাসপাতালে নিয়ে গেলে রিয়া কুমারীকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসারা।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগ খতিয়ে দেখছেন তাঁরা। পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে। সূত্রের খবর, প্রকাশ ঝাড়খণ্ডের একজন চিত্র পরিচালক ও তার স্ত্রী রিয়া চলচ্চিত্র অভিনেত্রী।

About Post Author