সময় কলকাতা ডেস্ক: বিকেলের টিফিনে বানান বাঁধাকপি দিয়ে স্পেশাল ডিশ। দেখে নিন রেসিপি
১. বাঁধাকপি
২. পেঁয়াজ কুচি
৩. ধনেপাতা কুচি
৪. কাঁচা মরিচ কুচি
৫. আদা-রসুন বাটা
৬. লবণ স্বাদমতো
৭. মরিচের গুঁড়ো
৮. হলুদের গুঁড়ো
৯. ধনে গুঁড়ো
১০. গরম মশলা
১১. কালো গোলমরিচের গুঁড়ো
১২. চিলি ফ্লেক্স
১৩. জিরের গুঁড়ো
১৪. চাট মশলা
১৫. ময়দা
১৬.চালের গুঁড়ো
১৭. তেল
পদ্ধতি
প্রথমে বাঁধাকপি ভালো করে ধুয়ে তারপর কুচি করে কেটে এর সঙ্গে সব উপকরণ একে একে মিশিয়ে দিন। সামান্য জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। প্রয়োজনে জল দিয়ে তারপর ভালো করে মেখে নিন।
এবার দু’হাতের তালুতে তেল মেখে বাঁধাকপির মিশ্রণ নিয়ে কাটলেটের আকৃতিতে দিন। অন্যদিকে প্যান বসিয়ে পর্যাপ্ত তেল গরম করে কাবাবগুলো দিয়ে ডুবো তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে । বিকেলের টিফিনেও দারুন মানিয়ে যাবে এই কাটলেট।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার