Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ২৯ ডিসেম্বর ,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ৩৬৩ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৭৭৮ – আমেরিকার স্বাধীনতা যুদ্ধ: সাড়ে তিনহাজার ব্রিটিশ সৈন্যসহ লেফটেন্যান্ট কর্নেল আর্চবেল্ড ক্যামবেল জর্জিয়াতে বন্দি হন।
১৯৭২ -ভারতের কলকাতায় প্রথম মেট্রো রেলের নির্মাণ কাজ শুরু হয়।
২০০৪ – বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটক যাত্রা শুরু করে।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৪৪ – উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ভারতীয় ব্যারিস্টার,ভারতীয় জাতীয় কংগ্রেসের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রথম সভাপতি আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৭৩ – সাহিত্যিক, সংগীতশিল্পী ইন্দিরা দেবী চৌধুরানীর জন্মদিন আজ।
১৯১৪ – শিল্পাচার্য জয়নুল আবেদীন, বাংলাদেশী প্রখ্যাত চিত্রশিল্পী এদিন জন্মান।
১৯১৭ – রামায়ণ (টেলিভিশন ধারাবাহিক) খ্যাত হিন্দি চলচ্চিত্র পরিচালক রামানন্দ সাগর-এর জন্মদিন আজ।
১৯৩৪ – নিত্যপ্রিয় ঘোষ, ভারতীয় বাঙালি প্রাবন্ধিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৪২ – রাজেশ খান্না, ভারতীয় ফিল্ম তারকা এদিন জন্মান।
১৯৪৯ – সৈয়দ কিরমানী, ভারতীয় ক্রিকেট খেলোয়াড়-এর জন্মদিন আজ।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯২২ – বাঙালি রাজনীতিবিদ, আইনজীবী, সমাজসেবী এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি অম্বিকাচরণ মজুমদার আজকের দিনে প্রয়াত হন।
১৯৭৯ – ভূপেন্দ্র কুমার দত্ত, ভারতীর, ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন সক্রিয় কর্মী এবং বিপ্লবীর প্রয়াণ দিবস আজ।
২০০৬ – নজরুলগীতির জনপ্রিয় শিল্পী ধীরেন বসু এদিন প্রয়াত হন।
২০১২ – টনি গ্রেগ, ইংরেজ টেস্ট ক্রিকেটার ও ক্রিকেট ধারাভাষ্যকার আজকের দিনে প্রয়াত হন।
২০১৫ -প্রখ্যাত ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী সুবীর সেন –এর প্রয়াণ দিবস আজ।

About Post Author