সময় কলকাতা ডেস্কঃ বাগনান খুন কাণ্ডে গ্রেপ্তার ইউটিউবার তথা ঝাড়খণ্ডি অভিনেত্রীর স্বামী প্রকাশ কুমার। পুলিশ সূত্রে খবর, অভিনেত্রী ইশা আলিয়ার পরিবারের অভিযোগের ভিত্তিতে তাঁর স্বামী প্রকাশ কুমারকে গ্রেপ্তার করা হয়েছে। রিয়ার পরিবারের দাবি, স্ত্রীর উপর মানসিক অত্যাচার চালাত প্রকাশ। সেই কারণেই কি অভিনেত্রীকে খুন, তার উত্তর খুঁজছে পুলিশ।
এলাকা থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক টিম। গাড়ি থেকেই উদ্ধার হয়েছে কার্তুজের খোল। গাড়ির ভিতর ঢুকে গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা, প্রাথমিক তদন্তে এমনটাই পুলিশের অনুমান। সে সময় গাড়িতে ঘুমিয়ে ছিলেন অভিনেত্রী। স্বামীর হাতে বন্দুক ছিল কিনা, সেটাও পরীক্ষা করে দেখছেন তদন্তকারীরা। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকেই যে গুলি চালানো হলেও গাড়ির ভিতর রক্তের কোনও দাগ মেলেনি বলেই জানা গিয়েছে। তদন্তকারীদের বক্তব্য, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি না করা হলে, এভাবে কানের পিছন থেকে বুলেট ফুঁড়ে যেতে পারে না। প্রথম থেকেই অভিনেত্রীর স্বামীর বয়ানে একাধিক অসঙ্গতি পাচ্ছিল পুলিশ। তাঁকে বুধবার টানা জেরার পর বৃহস্পতিবার সকালে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, বুধবার সকালে ছিনতাইবাজের কবলে পড়েছিলেন রিয়া কুমারী। ছিনতাইকারীদের বাধা দিতে গেলে রিয়ার কানের নিচে গুলি করে তাদের টাকা পয়সা ও অন্যান্য জিনিসপত্র নিয়ে সেখান থেকে পালিয়ে যায় তারা। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন রিয়া। এরপরই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।

জানা গিয়েছে, মৃত রিয়া কুমারী ওরফে ইশা আলিয়ার ঝাড়খণ্ডের অভিনেত্রী। ইউটিউবার হিসেবেও খ্যাতি রয়েছে অভিনেত্রীর। তাঁর স্বামী প্রকাশ ঝাড়খণ্ডের একজন চিত্র পরিচালক । প্রকাশ পুলিশকে জানিয়েছে, সামনেই মেয়ের জন্মদিন। তাই উপহার কিনতে ঝাড়খণ্ড থেকে কলকাতা আসছিলেন তারা। এই দাবি কতটা সত্য তা নিয়ে ধন্দে পুলিশ।

প্রকাশ পুলিশকে আরও জানিয়েছে, বাইরে থেকে ছিনতাইকারীরা গুলি চালায়। অথচ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গাড়ির কাচ বন্ধ ছিল। পুলিশ জানিয়েছে, গাড়ির কাঁচ অক্ষত অবস্থায় রয়েছে। এছাড়াও একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে মৃতার স্বামীর বয়ানে। এই খুনের পেছনে রয়েছে কোনো পূর্ব পরিকল্পনা রয়েছে কিনা তার তদন্তে পুলিশ।


More Stories
শান্তি নেই শ্মশানেও -বঙ্গভূমির করুণ আখ্যান
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা