সময় কলকাতা ডেস্কঃ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী সুব্রত সাহা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁকে ভর্তি করা হলেও বাঁচানো সম্ভব হয়নি। মুর্শিদাবাদের সাগরদিঘির বিধায়ক ছিলেন তিনি। রাজ্যের মন্ত্রীর প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল।

বৃহস্পতিবার সকালে আচমকাই বুকে ব্যথা অনুভব করেন মন্ত্রী। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। শেষরক্ষা হল না। ওই হাসপাতালেই প্রাণ হারান মন্ত্রী সুব্রত সাহা।

মন্ত্রীর আকস্মিক মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।পাশাপাশি তাঁর মৃত্যুতে বৃহস্পতিবার সমস্ত সরকারি অফিসগুলিতে অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে নবান্নের তরফে। মন্ত্রীকে শ্রদ্ধাজ্ঞাপন করতে মুর্শিদাবাদে যাচ্ছেন মন্ত্রী ফিরহাদ হাকিম।


More Stories
শান্তি নেই শ্মশানেও -বঙ্গভূমির করুণ আখ্যান
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা