সময় কলকাতা ডেস্ক: ঘরে তৈরি নান রুটি খুব সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত। দেখে নিন রেসিপি-
উপকরণ
১. ময়দা ২ কাপ
২. জল প্রয়োজনমতো
৩. চিনি ১ টেবিল চামচ
৪. ইস্ট পাউডার
৫. তেল ২ টেবিল চামচ
৬. লবণ স্বাদমতো
পদ্ধতি
প্রথমে একটি বাটিতে ২ টেবিল চামচ গরম জলে ইস্ট পাউডার মিশিয়ে নিন। তারপর মিশ্রণটি ১০ মিনিট ঢেকে রাখুন। এবার অন্য একটি বাটিতে ময়দা, লবণ, চিনি ও তেল মিশিয়ে মেখে নিন। এবার ইস্টের মিশ্রণ মিশিয়ে দিন। তারপর অল্প অল্প জল দিয়ে একটি নরম ডো তৈরি করে ঢেকে রাখুন ১ ঘণ্টা। এরই মধ্যে ডো ফুলে উঠবে। এবার ডো থেকে বাতাস বের করে আরও ৫ মিনিট মেখে নিন। তারপর মোটা করে রুটি বেলে নিতে হবে। তারপর প্যান বসিয়ে রুটি হালকা আঁচে রেখে সেঁকে নিন। এভাবে সবগুলো রুটি সেঁকে নিন। ব্যাস তৈরি হয়ে যাবে তুলতুলে নান রুটি। এবার পরিবেশন করুন গরম নান রুটির সঙ্গে গ্রিল অথবা চিকেন ফ্রাই।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার