Home » বন্দে ভারতের অনুকরণে সন্দেশ

বন্দে ভারতের অনুকরণে সন্দেশ

সময় কলকাতা ডেস্ক: বন্দেভারত এক্সপ্রেসের অনুকরণে সন্দেশ বানিয়ে ফেলল রিষড়ার বিখ্যাত মিষ্টির দোকান ফেলু মোদক। বছরের শুরুতে এই সন্দেশ মন জয় করেছে প্রত্যেকেরই।

শুক্রবার ভার্চুয়ালি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন বছরের শুরুতেই এই ট্রেন উপহার পেয়ে খুশি বঙ্গবাসী। এবার বন্দে ভারত ট্রেনের অনুকরণে সন্দেশ বানিয়ে ফেলল রিষড়ার বিখ্যাত মিষ্টির দোকান ফেলু মোদক। বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের দিনই তার অনুকরণে প্রায় দু কেজি সন্দেশ দিয়ে তৈরি করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস সন্দেশ।

এর আগেও বিভিন্ন সময়ে বিশেষ দিন উপলক্ষে রকমারি মিষ্টি বানিয়েছে ফেলু মোদক। বহু সেলিব্রেটির হাতেও তুলে দেওয়া হয়েছে ফেলু মাদকের মিষ্টি। সূত্র মারফত জানা গিয়েছে, এই বন্দে ভারত এক্সপ্রেস সন্দেশ কোরিয়ার মারফত পাঠানো হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেও । বন্দে ভারত এক্সপ্রেসের অনুকরণে এই সন্দেশ মন জিতে নিয়েছে সকলের।

About Post Author