Home » পঞ্চায়েত নির্বাচনের আগে নয়া কর্মসূচি তৃণমূল কংগ্রেসের

পঞ্চায়েত নির্বাচনের আগে নয়া কর্মসূচি তৃণমূল কংগ্রেসের

সময় কলকাতা ডেস্ক, ২ জানুয়ারি : এবার জনসংযোগে নয়া কর্মসূচি শুরু করতে চলেছে তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে এই নতুন কর্মসূচি ‘দিদির সুরক্ষা কবচ’ নেওয়া হয়েছে।

২০১৯ সালের লোকসভা ভোটের আগে জনমানসের কাছাকাছি পৌঁছতেও এই ধরনের নতুন কর্মসূচির নিয়ে আসা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে। ‘দিদিকে বলো’ প্রকল্প সেই সময় সাধারণ মানুষের মধ্যে ভালই সাড়া ফেলে রাজ্যজুড়ে। এরপরে ঠিক বিধানসভা ভোটের আগে ‘বাংলা নিজের মেয়েকেই চায়’৷ তৃণমূলের দাবি, এই দুই প্রকল্পই সফল হয়েছিল। আর এবার পঞ্চায়েত নির্বাচনের আগে ‘দিদির সুরক্ষা কবচ’ নয়া কর্মসূচি ঘোষণা তৃণমূলের। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই সোমবার নজরুল মঞ্চে দলীয় বৈঠকের আগে কর্মসূচির কথা ঘোষণা করেন দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ১১ জানুয়ারি থেকে শুরু হবে এই কর্মসূচি।

আগামী দু’মাস ধরে রাজ্যজুড়ে এই কর্মসূচি বাস্তবায়িত করতে সাড়ে ৩ লক্ষ দলীয় প্রতিনিধি বলা ভালো ‘দিদির দূত’ মোট ২ কোটি পরিবারের কাছে পৌঁছবেন। ‘দুয়ারে সরকার’, ‘লক্ষ্মীর ভাণ্ডার’, ‘সবুজসাথী’, ‘কন্যাশ্রী’র মতো রাজ্য সরকারের ১৫টি প্রকল্পের সুযোগ সুবিধা সাধারণ মানুষ পাচ্ছেন কিনা, সে বিষয়ে খোঁজখবর নেবেন ‘দিদির দূতে’রা। আগামী ২ মাস ধরে রাজ্যের প্রত্যেকটি গ্রামে যাবেন কমপক্ষে সাড়ে তিন হাজার নেতা। ১০ দিন করে প্রতিটি অঞ্চলে রাত্রিযাপন করবেন তাঁরা। শুনবেন স্থানীয়দের অভাব অভিযোগের কথা। সেই অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। দলীয় নেতাদের রাত্রিবাসের পর ওই গ্রামে যাবেন ‘দিদির দূতে’রা। আদৌ সমস্যা সমাধান হল কিনা, তাঁরা তা খতিয়ে দেখবেন।

পাশাপাশি ‘দিদির দূত’ নামে একটি অ্যাপও প্রকাশ করা হয়েছে এদিন। প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে নয়া এই অ্যাপ। নজরুল মঞ্চে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন সুব্রত বক্সির সামনে। এদিন ‘দুয়ারে সরকার’ আমাদের অনেক সমস্যার সমাধান করেছে। তবে এখনও ২৫ শতাংশ কাজ বাকি আছে। দশদিন আগে আমরা পেয়েছি সে সব আবেদন। প্রযুক্তিগত সমস্যা থাকতে পারে। তবে অনেক প্রযুক্তিগত সমস্যাও আমরা মানবিকভাবে দেখতে বলি। এদিন মমতা বলেন, ‘সরকার যেমন সরকারের কাজ করছে, করবে ।’

 

About Post Author