Home » নোটবন্দির সিদ্ধান্তকে সিলমোহর দিল শীর্ষ আদালত

নোটবন্দির সিদ্ধান্তকে সিলমোহর দিল শীর্ষ আদালত

সময় কলকাতা ডেস্ক, ২রা জানুয়ারি : নতুন বছরে কেন্দ্র সরকারকে সুখবর শোনাল সুপ্রিম কোর্ট। ২০১৬ সালে কেন্দ্রের বিজেপি সরকারের নোটবন্দির সিদ্ধান্তেই সিলমোহর দিল শীর্ষ আদালতের ৫ জন বিচারপতির একটি বেঞ্চ।

সোমবার নোটবন্দি সংক্রান্ত যাবতীয় মামলা খারিজ করে দিয়ে শীর্ষ আদালত জানিয়েছে, বৈধ পথেই নোটবন্দির সিদ্ধান্ত নিয়েছিল সরকার। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে আলোচনার ভিত্তিতেই বিচারপতি আবদুল নজিব, বিচারপতি বিআর গবাই, বিচারপতি এএস বোপান্না, বিচারপতি বি রামাসুব্রাহ্মণ্যম এবং বিচারপতি বিবি নাগরত্নার সাংবিধানিক বেঞ্চ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। যদিও পাঁচজনের মধ্যে এক বিচারপতি কেন্দ্রীয় সরকারের নোটবন্দির সিদ্ধান্ত সঠিক নয় বলে ব্যক্তিগতভাবে মত প্রকাশ করেছেন ।

তাঁর দাবি, আরবিআই মনে করলে অবশ্যই নোটবন্দি করতে পারে, তবে কেন্দ্রীয় সরকারের তাতে হস্তক্ষেপ করা উচিত হয়নি বলেই মনে করছেন তিনি। উল্লেখ্য, কালো টাকা উদ্ধার করতে, ২০১৬ সালের ৮ নভেম্বর আচমকাই ডিমানিটাইজেশন তথা নোটবন্দির কথা ঘোষণা করেছিল মোদি সরকার। সরকারের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মোট ৫৮টি মামলা হয়েছিল। যার মধ্যে ৪০টির বেশি জনস্বার্থ মামলা। সব মামলাগুলিকে ক্লাব করে শুনেছে শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চ।

About Post Author