Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ৩ জানুয়ারি,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছর ৩য় দিন। আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।

১৭৭৭ – আমেরিকার স্বাধীনতা যুদ্ধ: জর্জ ওয়াশিংটন প্রিন্সটনের যুদ্ধে ব্রিটিশ জেনারেল চার্লস কর্নওয়ালিসকে পরাজিত করেন।

১৮৮০ – বোম্বাইয়ে ‘ইলেস্ট্রেটেড উইকলি অব ইন্ডিয়া’ প্রথম প্রকাশিত হয়।

১৯৪৭ – মার্কিন কংগ্রেস প্রথম টেলিভিশনে প্রচার করা হয়।

১৯৫৮ – ওয়েস্ট ইন্ডিজ ফেডারেশন গঠিত হয়।

১৯৯৪ – সাইবেরিয়ায় রাশিয়ার যাত্রীবাহি বিমান বিধ্বস্ত হয়ে ১২০ জনের প্রাণহানি ঘটে।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৭৩২ – হাজী মুহম্মদ মুহসীন, ভারতীয় বাঙালি মুসলমান শিক্ষাব্রতী, সমাজসেবী ও দানবীর আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৮১৭ – মদনমোহন তর্কালঙ্কার, বাঙালি কবি ও পণ্ডিতের জন্মদিন আজ।

১৮৩১ – সাবিত্রীবাই ফুলে, ভারতের মহারাষ্ট্রের সমাজ সংস্কারক, শিক্ষাব্রতী ও কবি এদিন জন্মান।

১৯১২ – কলকাতা গ্রুপের প্রতিষ্ঠাতা চিত্রশিল্পী সুভো ঠাকুরের জন্মদিন আজ।

১৯২৮ – সোনম শেরিং লেপচা ভারতের লেপচা সংস্কৃতির ধারক ও বাহক আজকের দিনে জন্মগ্রহণ করেন।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৯৮০ – খ্যাতনামা ভারতীয় বাঙালি জ্যোতির্বিদ ও গণিতাচার্য নির্মলচন্দ্র লাহিড়ী আজকের দিনে প্রয়াত হন।

১৯৮৩ – কাদের নেওয়াজ, কবি।

১৯৯২ – বাঙালি অঙ্কন শিল্পী ও শিশুসাহিত্যিক ধীরেন বল-এর প্রয়াণ দিবস আজ।

২০০২ – সতীশ ধাওয়ান, ভারতীয় গণিতজ্ঞ ও মহাকাশ প্রকৌশলী এদিন প্রয়াত হন।

২০০৮ – বিশিষ্ট বাঙালি শিল্প ব্যক্তিত্ব সাধন দত্ত আজকের দিনে প্রয়াত হন।

২০১০ – মতি নন্দী, ভারতীয় বাঙালি লেখক এদিন প্রয়াত হন।

২০১১ – সুচিত্রা মিত্র, ভারতীয় সঙ্গীতশিল্পী, সুরকার ও রবীন্দ্রসঙ্গীতশিল্পীর প্রয়াণ দিবস আজ।

২০১৯-দিব্যেন্দু পালিত, ভারতীয় বাঙালি কবি, ঔপন্যাসিক ও ছোটগল্পকার এদিন প্রয়াত হন।

About Post Author