Home » যন্ত্রণায় কাবু “শঙ্কা” মুক্ত পন্থ, পরিস্থিতিতে নজর রাখছে ভারতীয় ক্রিকেট বোর্ড

যন্ত্রণায় কাবু “শঙ্কা” মুক্ত পন্থ, পরিস্থিতিতে নজর রাখছে ভারতীয় ক্রিকেট বোর্ড

সময় কলকাতা ডেস্ক, ৩ জানুয়ারিঃ ঋষভকে নিয়ে উদ্বেগ বাড়ছে তাঁর সতীর্থ থেকে শুরু করে ক্রিকেট প্রেমীদের মনে। ক্রিকেট মহলে কান পাতলেই একটা কথা শোনা যাচ্ছে কেমন আছেন পন্থ? সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে ঋষভের দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা জানাচ্ছেন হাজার হাজার ক্রিকেট অনুরাগী।

প্রাথমিক এমআরআই রিপোর্টের পর চিকিৎসকেরা জানিয়েছিলেন শঙ্কামুক্ত পন্থ। তবে ভারতীয় ক্রিকেটারকে সর্বক্ষণ মেডিক্যাল কেয়ারে রাখা হয়েছে। এমআরআই রিপোর্ট স্বাভাবিক আসায় দেহরাদুনের ম্যাক্স হাসপাতালের আইসিইউ থেকে প্রাইভেট স্যুটে স্থানান্তরিত করা হয়েছে পন্থকে। হাসপাতাল সূত্রে খবর, প্রাইভেট স্যুটে স্থানান্তরের পর পন্থের শরীরের ব্যথা বেড়েছে।

তবে তিনি হাঁটাচলা করতে পারছেন। বেশির ভাগ সময় বেডে থাকায় দ্বিতীয় পর্বের এমআরআই করা সম্ভব হয়নি। ফলে হাঁটু ও গোড়ালি চোটের কি অবস্থা তা এখনও চিকিৎসকদের কাছে পরিষ্কার নয়। যদিও চিকিৎসকদের প্রাথমিক অনুমান পন্থের হ্যামস্ট্রিং ছিঁড়ে গিয়েছে। অপরদিকে বিসিসিআই সূত্রের খবর, পন্থের পায়ের চিকিৎসা দিল্লি বা মুম্বইয়ের কোনও হাসপাতালে করানো হোক। এমনকি চোট গুরুতর হলে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসার কথাও চিন্তাভাবনা করা হচ্ছে। পন্থের চিকিৎসা পদ্ধতিতে নজর রাখছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

About Post Author