Home » বাড়িতে হোক চিতল মাছের কালিয়া

বাড়িতে হোক চিতল মাছের কালিয়া

 

সময় কলকাতা ডেস্ক, ৪ জানুয়ারি:  চিতল মাছ বাঙালি হেঁসেলে বেশ রাজকীয় ব্যাপার। আজ হয়ে যাক চিতল মাছের কালিয়া

উপকরণ

• ৪ টে পিস চিতল মাছ

• ১ কাপ পেঁয়াজ বাটা

• ১/২ কাপ টমেটো পিউরি

• ১ টেবিল চামচ আদা বাটা

• ১ টেবিল চামচ রসুন বাটা

• ২ চা চামচ হলুদ গুঁড়ো

• ১ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো

• ১ চা চামচ কাশ্মিরী লঙ্কার গুঁড়ো

• ১/২ চা চামচ কাঁচা লঙ্কা বাটা

• স্বাদমতো নুন চিনি

• ১ চা চামচ ঘি

(ফোঁড়নের জন্য)

• ২ টি তেজপাতা

• ১ টি শুকনো লঙ্কা

• ১ চা চামচ জিরে

• ১.৫ কাপ সর্ষের তেল

• ১ কাপ জল

• ১ চা চামচ গরম মশলা গুঁড়ো

• ২ টেবিল চামচ ধনেপাতা কুচি

পদ্ধতি

মাছ ভালো করে ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে কড়াইতে সর্ষের তেল গরম করে মাছ গুলো দিয়ে হালকা করে ভেজে তুলে নিতে হবে। ওই তেলের মধ্যে ১/২ চা চামচ ঘি দিয়ে গরম করে ফোড়ন দিয়ে একটু ভেজে নিয়ে পেঁয়াজ বাটা দিয়ে সামান্য নুন ও চিনি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে তারপর একে একে রসুন বাটা আদা বাটা ও টমেটো বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।

তারপর হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মিরী লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে কষাতে হবে। ১ টেবিল চামচ ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে।

ঢাকা খুলে ভাজা মাছ গুলো দিয়ে ফুটিয়ে নিয়ে মাছ উলটে নিয়ে গ্ৰেভি গা মাখা হয়ে গেলে ঘি গরম মসলা গুঁড়ো ও ধনেপাতা কুচি ছড়িয়ে হালকা হাতে নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন চিতল মাছের কালিয়া।

About Post Author