সময় কলকাতা ডেস্ক: কিভাবে বানাবেন কই ভাতুরি, দেখে নিন
উপকরণ
কই মাছ ৪ টে, লাউপাতা ৮ টি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, হলুদ, মরিচ, জিরে গুঁড়ো, সর্ষের তেল, কাঁচামরিচ, ৫০০ গ্রাম চাল দিয়ে রান্না করা ভাত
পদ্ধতি
আগে ভাত রেঁধে নিন। এবার সব মশলা মাছের সঙ্গে মেখে লাউপাতায় মুড়ে ভাতের উপর রেখে অল্প আঁচে রেখে দিন। আধ ঘণ্টা পর মাছ বের করে নিয়ে পাতা বেটে ভর্তা করে নিন। এবার মাছ ও ভর্তা একসঙ্গে ভাতের সঙ্গে পরিবেশন করুন।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার