সময় কলকাতা ডেস্ক, ৫ জানুয়ারিঃ গরু পাচার মামলায় আবারও হল না জামিন। এদিনের শুনানিতে আগামী ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দিল আসানসোল বিশেষ সিবিআই আদালত। অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকেও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৯ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানির ।
আজ আসানসোল সিবিআই আদালতে সশরীরে হাজিরা দেন বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। একটানা ২৮ দিন পর আসানসোল সিবিআই আদালতে সশরীরে হাজিরা দেন তিনি।
গত ২২ ডিসেম্বর গরুপাচার মামলায় আসানসোল সিবিআই আদালতে সশরীরে হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রতর। কিন্ত ওইদিন দুবরাজপুর পুলিশ হেফাজতে ছিলেন অনুব্রত। তাই কোনও শুনানি হয়নি। তার ১৪ দিন পর পরবর্তী শুনানির দিন ধার্য্য হয়। সেই মত আজ অর্থাৎ ৫ জানুয়ারি ফের অনুব্রত মণ্ডলের হাজির হওয়ার কথা আসানসোল বিশেষ সিবিআই আদালতে।

উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর সিবিআই আদালতে সশরীরে হাজিরা দিয়েছিলেন অনুব্রত। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে তৎপর ইডি। সূত্রের খবর, অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে দেহরক্ষী সায়গল হোসেনের মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় ইডি। এই মুহূর্তে গরু পাচার মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়ে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন তিহাড় জেলে বন্দি। তদন্তের স্বার্থে বীরভূমের তৃণমূল সভাপতিকেও দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা।


More Stories
কালীঘাটে মমতার বাড়ির দোরগোড়ায় সিআইডি
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির
শান্তি নেই শ্মশানেও -বঙ্গভূমির করুণ আখ্যান