Home » চোখের স্বাস্থ্য ভালো রাখতে মাখন খান

চোখের স্বাস্থ্য ভালো রাখতে মাখন খান

সময় কলকাতা ডেস্ক,৫ জানুয়ারিঃ দুধ থেকে তৈরি হয় মাখন। বহু পুষ্টিগুণে ভরপুর এই মাখন। মাখনে রয়েছে ভালো পরিমাণে ক্যালোরি, ভিটামিন এ, ডি, ই। এই কারণে বিভিন্ন উপকার করে এই খাবার। এক্ষেত্রে ক্যানসার প্রতিরোধ থেকে ত্বক ভালো রাখে মাখন। দেখে নেওয়া যাক মাখনের কিছু স্বাস্থ্য গুনাগুন –

চোখের জন্য ভালো মাখন
চোখের স্বাস্থ্য ভালো রাখার জন্য আপনি নিয়মিত মাখন খান । এক্ষেত্রে বয়সজনিত ম্যাকুলার ডিজেনারেশন রুখে দিতে পারে এই খাবার।

শরীর সুস্থ রাখে
মাখনে রয়েছে ভালো পরিমাণে ক্যালশিয়াম। এছাড়া এমন কিছু উপাদান এই খাবারে আছে যা ওজন বাড়তে দেয় না। লো ফ্যাট হিসেবেও ডায়েটে অবশ্যই রাখা যেতে পারেন এই খাবার। তাই শরীর সুস্থ রাখতে অবশ্যই মাখন খান।

ক্যানসারের আশঙ্কা কমায়
মাখনে রয়েছে বিটা ক্যারোটিন। যা শরীরে ভিটামিন এ-তে রূপান্তরিত হয়। এই বিটা ক্যারোটিন ক্যানসারের আশঙ্কা কয়েকগুণ কমাতে পারে। তাই এই খাবার অনায়াসেই আপনি খেতে পারেন।

হাড় সুস্থ রাখে মাখন
বাটারে রয়েছে অনেকটা পরিমাণে ভিটামিন ডি। এই ভিটামিন কিন্তু শরীরের জন্য ভালো। এমনকী হাড় গঠনে এই ভিটামিনের জুড়ি মেলা ভার। এক্ষেত্রে অস্টিওপোরোসিস দূর করে দিতে পারে এই খাবার।

ত্বক ভালো রাখতে পারে
বাটারে থাকে ভিটামিন ই। এই ভিটামিন ত্বকের জন্য খুবই ভালো। আলট্রাভায়োলেট রে থেকে মাখন রক্ষা করে।

About Post Author