সময় কলকাতা ডেস্ক, ৬ জানুয়ারি: পুঁটি মাছের শুঁটকি দিয়ে ঝাল কচুশাক। কিভাবে বানাবেন দেখে নিন রেসিপি।
উপকরণ
কচুশাক এক কেজি মতো (ডাঁটা সমেত), পুঁটি মাছ শুকিয়ে শুঁটকি, থেঁতো করা রসুন, গোটা মরিচের দানা ১০-১৫ টা, পাঁচফোড়ন আধ চামচ, জিরেবাটা ১ টেবিল চামচ, সাদা তেল, নুন আন্দাজমতো, দু চারটে কাঁচা মরিচ ভেজে নেবেন।
পদ্ধতি
কচুশাক আর ডাঁটা মাঝখান থেকে চিরে নিন।পুঁটি মাছের পেট পরিষ্কার করে গরম জলে ধুয়ে নিন। কড়ায় তেল গরম করে পাঁচফোড়ন ও রসুন কোয়া দিয়ে লাল করে ভেজে নিন। এর মধ্যে কচুশাক দিয়ে কাঁচা মরিচ দিয়ে নাড়তে থাকুন। শাক থেকে জল বেরোলে জিরে বাটা দিন। এবার আঁচ কমিয়ে ঢাকা দিয়ে অপেক্ষা করুন। শাক গলে সেদ্ধ হয়ে শুকিয়ে গেলে নামিয়ে নিন।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার